আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ৬৭ সুরা ৫ : আল্-মা'ইদাহ ১০৪ আর যখন তাদের বলা হয়__ “আল্লাহ্ যা নাযিল করেছেন তার দিকে আর রসূলের দিকে এস”, তারা বলে-_ “আমাদের জন্য এই যথেষ্ট যার উপরে আমাদের পিতৃপুরুষদের দেখেছি।” কী! যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না আর তারা হেদায়তও গ্রহণ করে নি। ১০৫ ওহে যারা ঈমান এনেছ! তোমাদের উপরে ভার রয়েছে তোমাদের জীবনের; যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা পথনির্দেশি মেনে চল। আল্লাহ্র কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন, তখন তিনি তোমাদের জানাবেন কী তোমরা করতে। ১০৬ ওহে যারা ঈমান এনেছ! যখন মৃত্যু তোমাদের কারো কাছে হাজির হয় তখন তোমাদের মধ্যে সাক্ষী ডাকো ওছিয়ৎ করবার সময়ে,__ দুইজন ন্যায়পরায়ণ লোক তোমাদের মধ্যে থেকে, অথবা অপর দুইজন তোমাদের বাইরের থেকে__ যদি তোমরা দেশ- ভ্রমণে থাকো আর তোমাদের উপরে মৃত্যুর বিভীষিকা ঘটে। এ দু'জনকে তোমরা ধরে রাখবে নামাযের পরে, আর যদি তোমরা সন্দেহ করো তবে তারা উভয়ে আল্লাহ্র নামে শপথ করুক-__ “আমরা এটি বিক্রি করবো না যে কোনো দামে, যদিও বা নিকট-আত্মীয় হয়, আর আমরা সাক্ষ্য লুকীবো না, কেননা তাহলে আমরা নিশ্চয়ই পাপীদের অন্তর্ভুক্ত হবো ।” ১০৭ পক্ষান্তরে যদি আবিষ্কার করা হয় যে তাদের দু'জনই পাপের যোগ্যতা লাভ করেছে তবে তাদের স্থলে দীড়াক অপর দুইজন তাদের মধ্যে থেকে যাদের দাবি উলটানো হয়েছে প্রথম দুইজনের দ্বারা, তখন তারা আল্লাহ্র নামে কসম খাক-__ “আমাদের দু'জনের সাক্ষ্য এ দুইজনের সাক্ষ্যের চাইতে অধিকতর সত্য, আর আমরা সীমা লঙঘন করি নি, কেননা তবে নিঃসন্দেহ আমরা অন্যায়কারীদের অন্তরভূক্ত হবো।” ১০৮ এইভাবে এটি অধিক সম্ভবপর যে তারা সাক্ষ্য দেবে তাদের মুখের উপর, অথবা তারা আশংকা করবে যে অন্য শপথ তাদর শপথকে পরবর্তীকালে বাতিল ক'রে দেবে। আর আল্লাহ্কে ভয়ভক্তি করো ও শোন। আর আল্লাহ্ হেদায়ত করেন না অবাধ্য লোকদের। সরিচ্ছেদ - ১৫ ১০৯ যেদিন আল্লাহ্ রসুলগণকে একত্রিত করবেন, তারপর বলবেন__ “তোমাদের কী জবাব দেয়া হয়েছিল?” তারা বলবেন__ “আমাদের কিছু জানা নেই; নিঃসন্দেহ তুমিই অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত।” ১১০ তখন আল্লাহ্ বলবেন-_ “হে মরিয়ম-পুত্র ঈসা! তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো। স্মরণ করো! কেমন ক'রে তোমাকে আমি িহ্ুল কুদুস' দিয়ে বলীয়ান্ করেছিলাম, তুমি লোকদের সঙ্গে কথা বলেছিলে দোলনায় থাকাকালে ও বার্ধক্যকালে; আর স্মরণ করো! কেমন ক'রে তোমাকে শিখিয়েছিলাম কিতাব ও জ্ঞান-বিজ্ঞান, আর তওরাত ও ইন্জীল; আর স্মরণ করো! কেমন করে তুমি মাটি দিয়ে তৈরি করতে পাখির মতো মুর্তি আমার অনুমতিক্রমে, তারপর তুমি তাতে ফুৎকার দিতে, তখন তা পাখি হয়ে যেত আমার অনুমতিক্রমে আর তুমি আরোগ্য করতে জন্মান্ধকে ও কুষ্ঠটরোগীকে আমার অনুমতিক্রমে, আর স্মরণ করো! কেমন ক'রে তুমি মৃতকে বের করতে আমার অনুমতিক্রমে; আর স্মরণ করো! কেমন ক'রে আমি ইসরাইলবংশীয় লোকদের নিবৃত্ত রেখেছিলাম তোমা থেকে যখন তুমি তাদের কাছে এসেছিলে স্পষ্টপ্রমাণীবলী নিয়ে।” কিন্তু তাদের মধ্যের যারা অবিশ্বাস পৌষণ করেছিল তারা বলেছিল-_ “এ স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।” ১১১ আর স্মরণ করো! আমি হাওয়ারিদের কাছে প্রত্যাদেশ দিয়েছিলাম এই বলে__ “তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ঈমান আনো।” তারা বলেছিল-__ “আমরা ঈমান আনলাম; আর তুমি সাক্ষী থেকো যে আমরা নিশ্চয়ই আত্মসমর্পিত। ১১২ স্মরণ করো! হাওয়ারিগণ বলেছিল-_ “হে মরিয়ম-পুত্র ঈসা! তোমার প্রভূ কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য-পরিবেশিত টেবিল পাঠাতে রাজি হবেন?” তিনি বলেছিলেন-__ “আল্লাহ্কে ভয়-ভক্তি করো যদি তোমরা মুমিন হও ।” ১১৩ তারা বলেছিল-_ “আমরা চাই যে আমরা যেন তা থেকে আহার করি, আর আমাদের চিত্ত যেন পরিতৃপ্ত হয়, আর যেন আমরা জানতে পারি যে তুমি আমাদের কাছে হককথাই বলেছিলে, আর আমরা যেন সে-বিষয়ে সাক্ষীদের মধ্যেকার হতে পারি।”
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.