Al-Quran — 5Ma%27idah Bangla
‹ / ১১
📝 লেখা 📖 পিডিএফ

আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ৫৮ সুরা ৫ : আল্মা হদাহ্‌ সুক্ৰা - & খাদ্যপরিবেশিত টেবিল (আল্-মাইদাহ, ভি ২) মদীনায় অবতীর্ণ পরিচ্ছেদ - ১ ১ ওহে যারা ঈমান এনেছ! তোমাদের জঙ্গীকারসমূহ প্রতিপালন করো। তোমাদের জন্য বৈধ করা গেল গবাদি পশু-_ তোমাদের কাছে যা বর্ণনা করা হয়েছে তা ব্যতীত, শিকার বিধিসংগত নয় যখন তোমরা হারামে থাকো। নিঃসন্দেহ আল্লাহ্‌ হুকুম করেন যা তিনি মনস্থ করেন। ২ ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্‌র নিদর্শনসমূহ লঙঘন করো না, আর পবিত্র মাসেরও না, আর উৎসর্গীকৃত পশুদেরও না, আর মালা পরানো উটদেরও না, আর পবিত্র গৃহে আশ্রয় গ্রহণকারীদেরও না যারা তাদের প্রভুর কাছ থেকে কৃপা ও সন্তোষ কামনা করছে। কিন্তু যখন তোমরা মুক্ত হয়ে যাও তখন শিকার করো। আর কোনো লোকের প্রতি বিদ্বেষ, যেহেতু তারা হারাম-মস্জিদে তোমাদের যেতে বাধা দিয়েছিল, তোমাদের যেন সীমালঙঘনে প্ররোচিত না করে। আর পরস্পরকে সাহায্য করো সৎকাজে ও ভয়-ভক্তিতে, আর পাপাচারে ও উল্লঙ্ঘনে সহায়তা করো না; আর আল্লাহ্‌কে ভয়-ভক্তি করো। নিঃসন্দেহ আল্লাহ্‌ প্রতিফলদানে কঠোর। ৩ তোমাদের জন্য অবৈধ হচ্ছে__ যা নিজে মারা গেছে, আর রক্ত, আর শুকরের মাংস, আর যা যবেহ্‌ করা হয়েছে আল্লাহ্‌ ছাড়া অন্য নাম নিয়ে, আর যা গলাটিপে মারা হয়েছে, আর যা ধাঁধা লাগিয়ে মারা হয়েছে, আর পড়ে গিয়ে যে মরেছে, আর যা শিঙের আঘাতে মরেছে__ তোমরা যা বৈধ করেছ তা ব্যতীত, আর যা প্রস্তরবেদীতে বলি দেয়া হয়েছে, আর যা তোমরা ভাগাভাগি করেছ তীরের লটারি খেলে; এ সমস্তই পাপাচার। যারা অবিশ্বাস পোষণ করে তারা আজকের দিনে তোমাদের ধর্ম সম্বন্ধে হতাশ্বাস হয়েছে, কাজেই তাদের ভয় করো না, বরং ভয় করো আমাকে । আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মব্যবস্থা পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের উপরে আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ধর্মরূপে মনোনীত করলাম ইসলাম। অতএব যে কেউ ক্ষুধার তাড়নায় বাধ্য হয়,_ পাপের দিকে ঝৌকে পড়ে নয়,__ তবে নিঃসন্দেহ আল্লাহ্‌ হচ্ছেন পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। ৪ তারা তোমাকে জিজ্ঞাসা করছে কি তাদের জন্য হালাল হয়েছে। বলো-__ “ভালো বস্তু তোমাদের জন্য বৈধ হয়েছে। আর শিকারী পশুপক্ষীদের শিকার করতে যা শিখিয়েছ__ তাদের তোমরা শিখিয়ে যা আল্লাহ্‌ তোমাদের শিখিয়েছেন, কাজেই তারা তোমাদের কাছে যা ধরে আনে তা থেকে তোমরা খাও, তবে তার উপরে আল্লাহ্‌র নাম উল্লেখ করো। আর আল্লাহকে ভয়-ভক্তি করো। নিঃসন্দেহ আল্লাহ্‌ হিসেব-নিকেশে তৎপর। ৫ আজ ভালো বস্তু তোমাদের জন্য হালাল করা হলো। আর যাদের গ্রন্থ দেয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, এবং তোমাদের খাদ্যও তাদের জন্য বৈধ। আর মুমিনদের মধ্যের সতী-সাধবী নারী, আর তোমাদের আগে যাদের গ্রন্থ দেয়া হয়েছে তাদের মধ্যের সতী-সাধ্বী নারীও, যখন তোমরা তাদের মহরানা আদায় করেছ, সচ্চরিব্রভাবে, ব্যভিচারের জন্য নয় ও রক্ষিতারূপে গ্রহণ করেও নয়। আর যে কেউ ঈমান অস্বীকার করে সে তাহলে তার আচরণ ব্যর্থ করেছে, আর সে পরকালে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যেকার। পরিচ্ছেদ - ২ ৬ ওহে যারা ঈমান এনেছ! যখন তোমরা নামাযে খাড়া হও তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত ধোও, আর তোমাদের মাথা ও গোড়ালি পর্যন্ত তোমাদের পা মুসেহ করো। আর যদি তোমরা যৌন সন্তোগের পরবর্তী অবস্থায় থাকো তবে ধৌত

— পৃষ্ঠা ১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।