৯৮ তাবীখুল খুলাফা করে জেনে নাও যে, তোমার মায়ের শরীরের ঘাম এবং গন্ধ তোমার চেয়ে হাজার গুণ উত্তম । বাইহাকী কায়েস বিন আবু হাযেম থেকে বর্ণন্ করেন, জনৈক ব্যক্তি হযরত আবু বকরের খেদমতে উপস্থি হয়ে আরয করল, আমার বাবা আমার সকল সম্পদ ছিনিয়ে নিয়ে আমাকে অসহায় করে দিতে চান। হযরত আবু বকর (রা.) তার বাবাকে বললেন, যতটকু তোমার প্রয়োজন তোমার ছেলের কাছ থেকে ততটুকু নিবে। সে বলল, হে আল্লাহর রাসূলের খলীফা! রাসূলুল্লাহ (সা.) কি বলেননি যে, তোমার সম্পদ তোমার বাবার । তিনি বললেন, হ্যা তিনি তাই বলেছেন । তবে এরর অর্থ এটা নয়; বরং তার কথার উদ্দেশ্য ছিল এ থেকে ব্যয় করা। আমর বিন শোয়াইবের দাদা বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) ও উমর (রা.) গোলামের কেসাস হিসেবে স্বাধীন ব্যক্তিকে হত্যা করতেন না। (আহমদ) বুখারী শরীফে ইবনে মালিকার দাদা থেকে বর্ণিত, এক ব্যক্তি অপর ব্যক্তির হাতে দংশন করতে গিয়ে তার দু'টি দাত ভেঙে গেলে হযরত আবু বকর (রা.) এ ক্ষেত্রে দিয়ত এবং কেসাস কোনোটাই জারি করেননি । ইবনে আবী শায়বা এবং বাইহাকী ইকরামা (রহ.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক কান কর্তনের কেসাস হিসেবে পনেরোটি উট গ্রহণ করতেন। অতঃপর বলতেন, কান কাটা ক্ষতটি চুল এবং পাগড়ির মধ্যে ঢেকে রেখ । বাইহাকী প্রমুখ আবু ইমরান জুনী থেকে রেওয়ায়েত করেন, হযরত আবু বকর সিদ্দীক ইয়াধিদ বিন আবু সুফিয়ানকে সিপাহসালার করে সিরিয়ার উদ্দেশ্যে সৈন্যবাহিনী প্রেরণের প্রাকালে বলেন, আমি তোমাদের কয়েকটি উপদেশ দিব, এর উপর অটুট থাকবে । নারী, শিশু, পঙ্গু এবং বৃদ্ধাদের হত্যা করবে না। ফলজ বৃক্ষ কাটবে না। বস্তী উচ্ছেদ করবে না। ছাগল এবং উট হত্যা করবে না, তবে খেলে কোনো ক্ষতি নেই। ফসলের ক্ষেত ধ্বংস এবং জ্বালিয়ে দিবে না। আর অপচয় ও কৃপণ থেকে বেচে থাকবে। আহমদ আবু দাউদ এবং নাসাঈ আবু বারযা আসলামী থেকে নকল করে লিখেছেন, একদা হযরত আবু বকর সিদ্দীক (রা.) জনৈক ব্যক্তির প্রতি ভীষণ ক্ষু্ধ হয়ে পড়লে আমি বললাম, হে আল্লাহর রসূলের খলীফা! তাকে হত্যা করুন৷ তিনি বললেন, রাসূলুল্লাহ (সা.)-এর পর এ কাজ কারো জন্যই বৈধ নয়। সাইফ কিতাবুল ফুতুহ গ্রন্থে তার শিক্ষক থেকে বর্ণনা করেন, উমাইয়া বংশের কতিপয় মুহাজির সাহাবী ইয়ামামার গভর্নরের নিকট এমন দু'জন নারীকে ধরে নিয়ে ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।