Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৯৭ ইবনে আবী খাইসামা এবং ইবনে আসাকির ইবনে আয়নিয়া থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক কোনো এক মৃত ব্যক্তির সমবেদনা জানাতে গিয়ে বলেন, সাস্ত্বনায় কোনো ক্ষতি নেই, আর ক্রন্দন করলে কোনো লাভ হবে না। মৃত্যু পূর্বে যন্ত্রণাদায়ক এবং পরে শান্তিদায়ক। নবী করীম (সা.)-এর ইস্তেকালে (জাতির অবস্থার কথা) স্মরণ করো। (সে তুলনায়) তোমাদের বেদনা ক্ষীণ । আল্লাহ তা আলা তোমাদের অধিকহারে পুরফ্কুত করবেন । ইবনে আবী শায়বা এবং দারা কুতনী সালিম বিন উবায়দা সাহাবী থেকে বর্ণনা করেন, আবু বকর সিদ্দীক (রা.) আমাকে বলেছেন. আস, আজ পুনরায় আমার সাথে ইবাদত করো, যাতে ভোর হয়ে যায়। আবু কেলায়া আবু সফর থেকে বর্ণনা করেন, আবু বকর সিদ্দীক অধিকাংশ সময় বলতেন, আমার দরজা বন্ধ করো যাতে ভোর পর্যন্ত আমি ইবাদতে লিপ্ত থাকি । বাইহাকী এবং আবু বকর বিন যিয়াদ নিশাপুরী কিতাবুয যিয়াদাত গ্রন্থে হুযায়ফা বিন উসাইদ থেকে বর্ণনা করেন, লোকেরা যেন সুন্নত মনে না করে সেজন্য হযরত আবু বকর এবং হযরত উমর চাশতের নামায পড়তেন না। আবু দাউদ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, আবু বকর সিদ্দীক (রা.) বলেন, পানির মৃত মাছ ভক্ষণ জায়েয । ইমাম শাফেঈ (রহ.) “আআম' গ্রন্থে বর্ণনা করেন, আবু বকর সিদ্দীক (রা.) জীবিত প্রাণীর বিনিময়ে গোশত বিক্রয় মাকরূহ মনে করতেন। বুখারী শরীফে ইমাম শাফেঈ (রহ.) থেকে বর্ণিত, আবু বকর সিদ্দীক (রা.) দাদাকে বাবার পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারী হিসেবে গণ্য করতেন। ইবনে আবী শায়বা স্বীয় রচনায় বর্ণনা করেন, আবু বকর সিদ্দীক দাদাকে বাবার অবর্তমানে বাবা হিসেবে এবং নাতিকে ছেলের অনুপস্থিতৈ ছেলে বলে গণ্য করতেন । কাসিম (রা.) বলেন, জনৈক বাক্তি বাবাকে অস্বীকার করলে তিনি তার গর্দান উড়িয়ে দেবার নির্দেশ দিয়ে বলেন, তার মাথায় শয়তান ভর করে আছে। ইবনে আবী মালেক বলেন, তিনি জানাযার নামায পড়ানোর সময় বলতেন, হে 'আল্লাহ! তোমার এ বান্দার পরিবার, সম্পদ এবং সম্প্রদায় তাকে তোমার কেউ সোপর্দ করেছে । তার গুনাহ যদিও বেশি হয়ে থাকে কিস্তু তোমার রহমত ও অনুগ্রহ এর চেয়ে অনেক বেশি তুমি দয়াবান। সাঈদ বিন মানসুর স্বরচিত সুনান গ্রন্থে হযরত উমর রো.) থেকে বর্ণনা করেন, একদা আসেম বিন উমর বিন খাত্তাব তার মায়ের সাথে ঝগড়া করলে হযরত আবু বকর মিমাংসা করার পর আসেমকে সম্বোধন করে বললেন, আসেম! খুব ভালো ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।