৯৪ তারীখুল খুলাফা ৮৭। যে বাক্তি নেতা থাকার পরও অন্োর জন্য বিদ্বোহ করবে তার প্রতি আল্লাহর ফেরেশতা এবং মানবকুলের অভিশাপ, তাকে হত্যা করো । (দাইলারী) ৮৮ । যে আমার থেকে জ্ঞান অর্জন করবে অথবা হাদীস লিখবে যতক্ষণ পর্যস্থ সে জ্ঞান ও হাদীস সংরক্ষিত থাকে ততক্ষণ পর্যস্ত তিনি সওয়াব পেতেই থাকবেন। (হাকেম) ৮৯। যে নাঙ্গা পায়ে আল্লাহর পথে বের হবে, আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে স্বীকৃত পন্থায় তাকে প্রশ্ন করবেন না। (তাবারানী) ৯০। যে ব্যক্তি জান্নাত এবং আল্লাহর (আরশের) ছায়ার আকাঙ্ক্ষা করে সে যেন মুসলমানদের উপর কঠোরতা না করে বরং রহম করে । (ইবনে লাল ইবনে, হিব্বান, আবুশ শায়েখ) ৯১। যে ব্যক্তি কেবল আল্লাহর সন্ত্ুটির উদ্দেশ্যে কারো প্রয়োজনে মিটাবে, এ দিন তার থেকে কোন গুনাহ প্রকাশ পাওয়া সত্তেও আল্লাহ তাকে এ সেদিন পূর্ণ প্রতিদিন দিবেন । (দাইলামী) ৯২। যে জাতি জিহাদ ছেড়ে দিবে সে জাতি শাস্তি ভোগ করবে । (তাবারানী) ৯৩। মিথ্যা অপবাদ দানকারী জান্নাতে যাবে না । (দোইলামী) ৯৪ । কোনো মুসলমানকে অবজ্ঞা করো না। একজন অতি সাধারণ মুসলমানও আল্লাহর কাছে অনেক মর্যাদাবান । (দাইলামী) ৯৫। আল্লাহ তা'আলা বলেন, তোমরা আমার রহমতের আশা করলে আমার সৃষ্টির উপর রহম করো । (আবুশ শায়েখ, ইবনে হাব্বান, দাইলামী) ৯৬। টাখনুর নীচ পর্যস্ত কাপড় পরিধান করো না । (আৰু নুয়াঈম) ৯৭। আমার আবু বকর (রা.) এবং আলী ইনসাফের পাল্লা বরাবর । ৯৮। শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে অলসতা করো না । তোমরা তাকে দেখ না, কিন্তু সে তোমাদের ব্যাপারে অমনোযোগী নয় । (দাইলামী) ৯৯। যে শুধু আল্লাহর জন্য মসজিদ তৈরি করবেন, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন । (তাবারানী) ১০০। যে তরকারীর মধ্যে কাচা পেয়াজ ও রসুন খাবে সে যেন মসজিদে না আসে । (তাবারানী) ১০১। নবী (সা.) নামাযের শুরু, রুকু যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে রফয়ে ইয়াদাইন করতেন। (বাইহাকী) ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।