তারীখুল খুলাফা ৯৩ সরাচ্ছিলেন। আমরা সেখানে কিছু দেখতে না পেয়ে জিজ্ঞেস করলাম, কি করছেন? তিনি বললেন, দুনিয়া সরাচ্ছি। (বায্যার) ইবনে কাসীর অপর হাদীসের মাধ্যমে এ রেওয়ায়েতটি পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। ৭২। একজন বাকী থাকা পর্যস্ত রদবাসীকে হত্যা কর। (তাবারানী) ৭৩। কোন স্থানে বাড়ি তৈরির পূর্বে সেখানের আবাসন, প্রতিবেশি এবং রাস্তা- ঘাট দেখে নিবে। ৭৪ | আমার নিকট অসংখ্যাবার দরুদ প্রেরণ করো । কারণ আল্লাহ তা'আলা আমার কবরে একজন ফেরেশতা নিয়োগ করেছেন । কোনো ব্যক্তি দরুদ পাঠালে সেই ফেরেশতা আমাকে বলে, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুণ্দ পাঠিয়েছেন । (দাইলামী) ৭৫। এক জুমা অপর জুমার কাফফারা...! (আকীলী) ৭৬ । আমার উম্মতের জন্য জাহান্নামের উষ্ণতা হবে হাম্মাম খানার উষ্ণতার মতো । (তাবারানী) ৭৭। মিথ্যাচার থেকে নিজেকে রক্ষা করো । কারণ মিথ্যাচার ঈমান ধ্বংস করে দেয় । (ইবনে লা-ল) ৭৮। বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য জান্নাতের সুসংবাদ । (দারা কুতনী) ৭৯। দীন আল্লাহ তা'আলার এক মহান ঝাণ্ডা। এমন কোনো ব্যক্তি নেই যে তা উত্তোলন করবে । (দাইলামী) ৮০। সূরা ইয়াসীনের ফযীলত সংক্রান্ত হাদীস । (দাইলামী) ৮১। ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর জন্য আল্লাহ তা'আলার ছায়া এবং বর্শা । প্রতিদিন রাতে তিনি সত্তর সিদ্দীকের সওয়াব প্রাপ্ত হন। আকীলী, ইবনে হিব্বান) ৮২। মুসা (আ.) আল্লাহর দরবারে আরয করলেন, অবলা নারীর সেবা করলে কি ধরনের সওয়াব পাওয়া যাবে? তিন বললেন, আমি তাকে আমার ছায়া দান করব । (ইবনে শাহীন, দাইলামী) ৮৩। হে আল্লাহ, উমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো । (তাবারানী) ৮৪। প্রাণী শিকার করবে না, বৃক্ষের প্রশাখা এবং মূল কাটবে না, কারণ তারা তাসবীহ পড়ে । ৮৫। আমি নবী হয়ে প্রেরিত না হলে উমর নবী হতেন। (দাইলামী) ৮৬। কাপড়ের ব্যবসা করবে। (আবু ইয়ালা) ড/৬৮৬৬.2110700119.0010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।