তারীখুল খুলাফা ৮৯ ১৩। মৃতার স্থানেই প্রত্যেক নবীকে সমাহিত করা হয় । (তিরমিযী)। ১৪ । ইইদী এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ । কারণ তারা নবীদের কবরগুলোকে উপাসনালয়ে পরিণত করেছে। (আৰু ইয়ালা) ১৫। মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আযাব হয়। (আবু ইয়ালা) ১৬। খেজুরের টুকরো সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে পরিত্রাণ নাও । কারণ সে দান বাকাকে সোজা, মৃত্যুকে সহজ এবং ক্ষুধাকে নিবৃত্ত করে। (আবু ইয়ালা) ১৭। ফারায়েজ এবং সদকার হাদীস । (বুখারী, মুসলিম) ১৮ । একদা হযরত আবু বকর উটের উপর সওয়ার হলে চাবুক খানা পড়ে যায়। তিনি উট বসিয়ে সেখান খেকে নেমে চাবুকটি কুড়ালেন। লোকেরা বলল, আমাদের কেন নির্দেশ করলেন নাঃ তিনি বললেন, আমার প্রিয়তম নবীজি (সা.) লোকদের নিকট চাইতে আমাকে নিষেধ করেছেন । (আহমদ) ১৯। রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো, কোন হজ্জ উত্তম? তিন বললেন, যেখানে জোরে জোরে এবং বেশি বেশি তাকবীর বলা হয় এবং অনেক কুরবানী দেয়া হয়। (তিরমিযী, ইবনে মাজা) ২০। আসমা বিনতে আমীসের গর্ভে মুহাম্মদ বিন আবু বকর ভূমিষ্ঠ হওয়ার পর রাসূলুল্লাহ (সা.) নেফাস অবস্থায় গোসল করে হজ্জ এবং উমরার ইহরাম বাধার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন । (বায্যার, তাবারানী) ২১। হাজরে আসওয়াদকে চুমু দেবার সময় তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, যদি আমি রাসূলুল্লাহ (সা.)-কে চুমু দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। (দারা কুতনী) ২২। রাসূলুল্লাহ (সা.) সূরা বারাআত-এর বিধান মক্কায় পাঠিয়ে নির্দেশ করেন যে, এ বছর থেকে মুশরিকরা আর হজ্জ করতে পারবে না এবং কেউ উলঙ্গ হয়েও তাওয়াফ করবেন না । (আহমদ) ২৩। আমার ঘর এবং মিশ্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের একটি বাগান । আর আমার মিম্বর জান্নাতের একটি অংশ । (আবু ইয়ালা) ২৪ । আবুল হাইছামের বাড়ি তালাক সংকান্ত হাদীস। (আবু ইয়ালা) ২৫। চান্দী এবং স্বর্ণ এগুলো সমান সমান। যে লেনদেনে কমেবেশি করবে সে জাহান্নামী । (আবু ইয়ালা) ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।