Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৮৭ হাকেম ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, তিনি দু'বছর সাত মাস খিলাফতের দায়িত্ব পালন করেন। তারীখে ইবনে আসাকির গ্রে আসমাআয়ী সূত্রে বর্ণিত, খাফফাফ বিন মাযবাহ আসলামী হযরত আবু বকরের মৃত্যুতে এ শোক গাথা রচনা করেন, (অর্থ) কোন জীবন্ত প্রাণী অমর নয়। পৃথিবী ধ্বংসশীল । মানুষ এ বিশ্বচরাচরের তিমিরে আচ্ছন্ন । মানুষ চেষ্টা করলে মুক্তি পাবে । যদিও তারা সংগ্াম করে, কিন্তু তারা শয়তানের ষড়যন্ত্রে আক্রান্ত । চোখের প্রাবন থেমে গেছে। প্রাণিকুল আজ বিপন্ন, বয়সের কারণে মৃত্যু, আকম্পিক নিহত অথবা অসুস্থতার কারণে মৃত্যু- সব মৃত্যুই মানুষকে পীড়া দেয়। তিনি ছিলেন প্রশান্তির মেঘমালা, তিনি সর্বদা শুষ্ক প্রান্তরে বৃষ্টি হয়ে ঝড়ে পরতেন। কসম আল্লাহর, আবাল বৃদ্ধবণিতা সবাই তার যুগে সুখ ভোগ করেছে। সিদ্দীকে আকবর কর্তৃক যে সকল হাদীস বর্ণিত হয়েছে (সা.) থেকে ১৪২ খানা হাদীস বর্ণনা করেছেন। এত কম সংখ্যক হাদীস রেওয়ায়েত করার কারণ হলো, তিনি রাসূলুল্লাহ (সা.)-এর পর অল্প ক'দিন জীবিত ছিলেন এবং সে যুগে হাদীসের ব্যাপক চর্চা ছিল না। হাদীস শ্রবণ, সংরক্ষণ এবং হিফজ করার প্রক্রিয়া তাদের পরবর্তী তাবেঈ যুগে ব্যাপকভাবে শুরু হয় । আমি (গ্রন্থকার) পূর্বেই হযরত উমরের বরাত দিয়ে উল্লেখ করেছি যে, বাইআতের সময় উমর ফারুক (রা.) বলেছেন, হযরত আবু বকর আনসারদের সম্বন্ধে রাসূলুল্লাহ (সা.) এবং আল্লাহ তা'আলা যা বলেছেন তা সম্পূর্ণ বর্ণনা করেন। এ হাদীসটি এ বিষয়ের প্রকাশ্য দলিল যে, কুরআন এবং হাদীসের জ্ঞানে তিনিই সবচেয়ে বড় জ্ঞানী এবং পণ্ডিত । হযরত আবু বকর থেকে যে সকল সাহাবী (২৮ জন) হাদীস বর্ণনা করেছেন, উমর, ইবনে যুবাইর, ইবনে আমর, ইবনে আব্বাস, আনাস, যায়েদ বিন সাবেত, বারা বিন আযেব, আৰু হুরায়রা, উকবা বিন হারেস, আব্দুর রহমান বিন আবু বকর, যায়েদ বিন আরকাম, আব্দুল্লাহ বিন মুগাফফাল, উকবা বিন আমের জুহানী, ইমরান বিন হাসীন, আবু বারযা আসলামী, আবু সাঈদ খুদরী, আবু মূসা আশআরী, আবু তোফায়েল লাইছী, জাবের বিন আব্দুল্লাহ, বিলাল, আয়েশা সিঙ্দীকা এবং আসমা বিনতে আবু বকর রাদিআল্লাহু আনহুম । আর আসলাম এবং ওয়াসেত আল বাজ লীসহ তাবেঈনের একটি বিরাট জামাত তার থেকেই হাদীস বর্ণনা করেছেন। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।