৮৬ তারীখুল খুলাফা রেওয়ায়েত করেন, হযরত আবু বকর মৃত্যুর সময় বলেন, হে আয়েশা! আমার ব্যবহৃত দু'টি কাপড় পরিষ্কার করে আমার কাফন পরাবে । আমি তোমার বাবা । তোমাকে বলে যাচ্ছি যে, যদি আমাকে নতুন কাপড়ে কাফন দেয়া হয় তবে নিষেধ করবে। ইবনে আবিদ দুনিয়া ইবনে আবু মালীকাহ থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর ওসীয়ত করেন যে, তার স্ত্রী আসমা বিনতে আমীস তাকে গোসল দিবেন এবং আব্দুর রহমান বিন আবু বকর গোসলের কাজে মাকে সাহায্য করবেন । ইবনে সাদ ইবনে সাঈদ বিন মুসায়্যাব থেকে বর্ণনা করেন, হযরত উমর ফারুক (রা.) এবং রাসূলুল্লাহ (সা.)-এর কবেরর মধ্যবর্তী স্থানে হযরত আবু বকরের জানাযা পড়ান এবং তিনি চার তাকবীল বলেন। উরওয়া এবং কাসিম বিন মুহাম্মদ বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীকের কবর যেন নবী (সা.)-এর কবরের বরাবর হয় এজন্য তিনি হযরত আয়েশাকে ওসীয়ত করেন । ইন্তেকালের পর তার কবর এমনভাবে খনন করা হয় যে, তার মস্তক রাসূলুল্লাহ (সা.)-এর কাধের বরাবর ছিল । আর উভয়ের কবর ছিল একই বরাবর । উসমান, হযরত আব্দুর রহমান বিন আবু বকর হযরত সিদ্দীকে আকবরকে কবরে নামান । এ রেওয়ায়েতটি কয়েক পদ্ধতিতে বর্ণিত হয়েছে যে, হযরত আবু বকরকে রাতেই সমাহিত করা হয় । ইবনে মুসায়্যাব বর্ণনা করেন, হযরত আবু বকরকে ব্লাতেই সমাহিত করা হয় । ইবনে মুসায়্যাব বর্ণনা করেন, হযরত আবু বকরের ইন্তেকালে মন্কায় কান্নার রোল পড়লে তার পিতা আবু কুহাফা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকেরা বলল, আপনার ছেলের ইন্তেকাল হয়েছে। তিনি বললেন, হে আল্লাহ! এটা কি ধরনের কষ্ট? অতঃপর বললেন, তার স্থলাভিষিক্ত কে হয়েছেন? বলা হলো, হযরত উমর । তিনি বললেন, মরহুমের সহচর অতি উত্তম। মুজাহিদ বর্ণনা করেন, হযরত আবু কুহাফা শরীয়তের ফারায়েজ সূত্রে হযরত আবু বকরের যে পরিত্যক্ত সম্পদ পান তা তিনি নাতিদের নিকট ফিরিয়ে দেন। তিনি হযরত আনু বকরের ছয় মাস কয়েকদিন পর ১৪ হিজরীর মুহাররম মাসে ৯৭ বছর বয়সে পরলোক গমন করেন। ওলামায়ে কেরামের অভিমত হলো, পিতার জীবদ্দশায় আবু বকর ছাড়া কেউ খিলাফত পরিচালনা করেন নি। আর কোনো খলীফার পিতা আবু কুহাফা ছাড়া খলীফার পরিত্যক্ত সম্পদ পাননি । ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।