৮৪ তারীখুল খুলাফা বকরের অসুস্থতা বৃদ্ধি পেলে তিনি জানালায় দাড়িয়ে বললেন, হে জনতা! আমি তোমাদের জন্য একজনকে খলীফা মনোনীত করেছি, এতে কি তোমরা রাজি আছ? জনতার দল এক্যবদ্ধ হয়ে বলল, হে আল্লাহর রাসূলের খলীফা! আমরা সম্পূর্ণভাবে রাজি । কিন্তু তাদের মধ্য থেকে হযরত আলী বললেন, যদি সেই ব্যক্তি উমর হন তবে আমরা রাজি আছি। তিনি বললেন, না তিনি উমর-ই। আহমদ হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর (রা.) মৃত্যুর সময় জিজ্ঞেস করেন, আজ কি বার? লোকেরা বলল মঙ্গলবার । তিনি বললেন, যদি আজ রাতে আমার মৃত্যু হয় তবে সমাহিত করতে কালকের অপেক্ষা করবে না । নবী (সা.)-এর কাছে যত তাড়াতাড়ি পৌছতে পারি ততই মঙ্গল । ইমাম মালেক (রহ.) আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, বাগানের বিশ ওস্ক (এক উটের বোঝা সমপরিমাণ এক ওস্ক) খেজুর দিয়ে তিনি মৃত্যুর সময় বললেন, মা! আল্লাহর কসম, আমি সর্ব অবস্থায় তোমাকে খুশী দেখতে চাই। তোমার চেয়ে বেশি ধনী আমি কাউকে পছন্দ করি না। তোমার দুস্থৃতা আমাকে ভীষণ পীড়া দেয়। স্বাচ্ছন্দ্যের জন্য আমি তোমাকে যে খেজুর দিলাম তা যদি গ্রহণ করো তবে ভালো । অন্যথায় আমার মৃত্যুর পর তা পরিত্যক্ত হয়ে যাবে। তোমার অপর দু'বোন এবং ভাই রয়েছে । তাদেরকে কুরআনের বণ্টন নীতি অনুযায়ী ভাগ দেবে । আমি বলাম, বাবা, তাই হবে । যদি এর চেয়েও বেশি সম্পদ তার নিকট থাকত তিনি আমাদের দিয়ে যেতেন । আসমা নামে আমার এক বোন ছিল, কিন্তু তিনি দু'বোনের কথা বলেছিলেন । তিনি বললেন, তোমার সৎ মা হাবীবা বিনতে খারিজা গর্ভবতী, আমার মনে হয় তার পেটে কন্যা সন্তান রয়েছে। এ ব্রেওয়ায়েতটি ইবনে সাদও বর্ণনা করেছেন । তবে তিনি তাতে এতটুকু বৃদ্ধি করেন যে, হযরত আবু বকর হযরত আয়েশাকে বলেন, খারিজার কন্যা গর্ভবতী । আমার ধারণা তার গর্ভে কন্যা সন্তান রয়েছে। আমি তার ব্যাপারেও তোমাকে গুসীয়ত করছি। তার ইন্তেকালের পর উম্মে হাবীবা বিনতে খরিজার গর্ভ থেকে উদ্মে কুলসুম জন্গ্রহণ করেন। ইবনে সাদ এটাও বর্ণনা করেন যে, হযরত আৰু বকর সিদ্দীক তার সম্পদ পাচ ভাগে ভাগ করেছিলেন, যেভাবে মুসলমানদের সম্পদ এক পঞ্চামাংশ আল্লাহর রাস্তায় ব্যয় কর! হয়। ইবনে সাদ বর্ণনা করেন, সিদ্দীকে আকবর বলেন, এক. পঞ্চমাংশের চেয়ে আমার নিকট পছন্দনীয় হলে! এ. চতুর্থাংশ, যা এক তৃতীয়াংশের চেয়ে উত্তম। সাঈদ বিন মানসুর স্বরচিত সুনান গ্রন্থে যাহ্হাক থেকে বর্ণনা করেন, হযরত আৰু ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।