Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৮৩ এরপর তিনি হযরত উসমানকে ডেকে বললেন, লিখ বিসমিল্লাহির রাহমানির রাহীম । এ ওসীয়তনামা আবু বকর বিন আবু কুহাফা দুনিয়ার অস্তিম মুহুর্তে এবং পরপারে যাত্রার প্রা্কালে লিপিবদ্ধ করায়েছেন, যখন অবিশ্বাসীরা বিশ্বাস স্থাপন, দুশ্চরিত্রা চরিত্রবান এবং মিথ্যুকরা সত্যবাদী হয়ে যেতে চায় । হে জনতা! আমি তোমাদের জন্য আমার পর উমরকে খলীফা নির্বাচন করলাম । তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে । আমি আল্লাহতাআলা, তার রাসূল, দ্বীন ইসলাম, নিজের এবং তোমাদের সেবায় ক্রটি করিনি । আমার বিশ্বাস উমর ইনসাফ করবে । যদি এমন হয় তবে আমার অভিব্যক্তি এ অভিমত উপযুক্ত বলে গৃহীত হবে । আর যদি তিনি পরিবর্তন হয়ে যান তাহলে প্রত্যেক লোকের জন্য তাকে করতে হবে। আমি তোমাদের নিকট থেকে মঙ্গলময় কাজের আশাবাদী । আমি অদৃশ্যের বার্তা বাহক নই। অত্যাচারী অচিরেই জেনে যাবে যে, সে কোথায় শায়িত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর ওসীয়তনামা ভাজ করে হযরত উসমানকে দিলেন । তিনি তা নিয়ে চলে এলেন । লোকেরা স্বেচ্ছায় হযরত উমরের নিকট বাইআত করলেন । এরপর হযরত আবু বকর হযরত উমরকে নির্জনে ডেকে যা বলার তা বললেন । হযরত উমর চলে আসার পর হযরত আবু বকর আল্লাহর দরবারে হাত উঠিয়ে দু'আ করলেন, হে আল্লাহ, আমি মুসলমানদের কল্যাণের জন্য এ কাজ করেছি । আমি ফিতনাকে ভয় পেয়ে যা কিছু করলাম তুমি সে ব্যাপারে অবগত । আমি এ সম্বন্ধে ইজতেহাদ গেবেষণা) করেছি এবং আমার মতে, মুসলমানদের জন্য এমন খলীফা নির্বাচন করেছি যিনি তাদের মধ্যে সর্বোত্তম, প্রতাবশালী এবং সৎ কাজ প্রত্যাশী ৷ আমি তোমার হুকুমে নশ্বর পৃথিবী ছেড়ে তোমরই সান্নিধ্যে উপস্থিত হচ্ছি। হে আল্লাহ! আপনিই স্বীয় বান্দাদের মালিক । বাগডোর আপনারই হাতে । হে আল্লাহ! মুসলিম শাসকদের যোগ্যতা দাও, উমরকে খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত করো এবং প্রজা সাধারণের উত্তম জীবনযাপন করার তাওফিক দাও। ইবনে সাদ এবং হাকেম (রহ.) ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন, বুদ্ধি মানদের মধ্যে তিনজন অধিক বুদ্ধিমান। প্রথমজন হযরত আবু বকর সিদ্দীক। তিনি হযরত উমরকে খলীফা নির্বাচন করেছেন। দ্বিতীয়জন মূসা (আ.)-এর স্ত্রী। তিনি বলেছিলেন ০১৯ | (তাকে ভৃত্য বানিয়ে নাও)। তৃতীয় জন আহীযে মিসর । তিনি ইউসুফ (আ.)-এর অনুকূলে অভিমত পেশ করে তার স্ত্রীকে বলেছিলেন- ১255 ১৫( তোকে সুন্দর ভালো স্থানে রাখ)। ইবনে আসাকির ইয়াসার বিন হামযা (রহ.) থেকে বর্ণনা করেন, হযরত আবু ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।