তারীখুল খুলাফা ৮১ আপনি নেমে যান। তিনি বললেন, তুমি সত্য বলেছ, এ মিশ্বর তোমার বাবার । এইট বলে তিনি তাকে কোলে তুলে নিলেন এবং ডুকরে কেদে উঠলেন। হমরত আলী (রা.) বলেন, আল্লাহর কসম, আমি এ সম্বন্ধে তাকে কিছুই বলিনি । তিনি বললেন, তুমি সত্যই বলেছ, আমি তোমাকে সন্দেহ করছি না। সপ্তম পরিচ্ছেদ ইবনে সাদ ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, ইসলামে সর্নপ্রথম যে হজ্জ অনুষ্ঠিত হয় নবী করীম (সা.) সেখানে হযরত আবু বকরকে পাঠিয়েছিলেন । এরপরের বছর নবী করীম (সা.) হজ্জ করেন। রাসূলুল্লাহ (সা.)-এর ইস্ভেকালের পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) খলীফা হলে তিনি সর্বপ্রথম হযরত উমরকে হজ্জ করার জন্য প্রেরণ করেন। অতঃপর তিনি হজ্জ করেন। তার মৃত্যুর পর হযরত উমর (রা.) খলীফা হলে তিনি সর্বপ্রথম আব্দুর রহমান বিন আউফকে হজ্জের জন্য প্রেরণ করেন । আর হযরত উমর (রা.) পরের বছর থেকে মৃত্যু অবধি প্রতিবার হজ্জ করেছেন । হযরত উসমান খলীফা হয়েও তিনি সর্বপ্রথম আব্দুর রহমান বিন আউফকেই হজ্জ করার জন্য পাঠান। অসুস্থতা, মৃত্যু, উপদেশ এবং উমরকে খলীফা নির্ধারণ সাঈফ এবং হাকেম (রহ.) ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) এবং সিদ্দীকে আকবরের মৃত্যুর কারণ ছিল এক ও অভিন্ন । তার জীবন বিপন্ন হয় এবং সর্বদা দুর্বল হতে থাকেন । অবশেষে তিনি পরপারে যাত্রা করেন। ইবনে সাদ (রহ.) এবং হাকেম (রহ.) ইবনে শিহাব থেকে বিশুদ্ধ সূত্রে লিখেছেন, একদা হযরত আবু বকর সিদ্দীকের নিকট হাদিয়ার গোশত আসে । তিনি হারেছ বিন কিলদাহর সাথে তা আহার করেন। হঠাৎ হারেছ বললেন, হে আল্লাহর রাসূলের খলীফা! আপনি আহার করবেন না। আল্লাহর কসম, আমার মনে হয় এতে বিষ মসিশানো আছে। আপনি দেখে নিবেন আমরা উভয়ে একই বছর একই দিনে ইন্তেকাল করব । হযরত আবু বকর খানা থেকে হাত সংকুচিত করলেন। সেদিন থেকে তারা দু'জনই অসুস্থ হয়ে পড়েন। অবশেষে এক বছর পর উতয়ে এক দিনেই পরলোক গমন করেন । শা'বী বলেন, এ দুনিয়ায় আমরা আর কি আশা করতে পারি যে. রাসূলুল্লাহ (সা.) এবং হযরত আবু বকর উভয়েকে বিষ খাওয়ানো হয়। ওকেদী এবং হাকেম (রহ.) হযরত আয়েশা সিদ্দীকা থেকে বর্ণনা করেন, ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।