৮০ তারীখুল খুলাফা (রা.) তাদের এ অভিমতটি আমি তাদের এক গ্রন্থে দেখেছি । তাদের আরেক রচনায় আমি এও দেখেছি যে, হযরত আবু বকরের বাইতুল মালের সর্বপ্রথম রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন হযরত আবু উবায়দা | হাকেম বলেন, হযরত আবু বকর ইসলামের প্রাথমিক যুগে আতীক উপাধিতে প্রসিদ্ধ ছিলেন । ষষ্ঠ পরিচ্ছেদ বুখারী এবং মুসলিম শরীফে জাবের (রা.) বর্ণিত, নবী (সা.) ইরশাদ করেন, যদি বাহরাইন থেকে মালে গনীমত আসে তবে আমি তোমাকে এই এই দিব। তার ইন্তেকালের পর বাহরাইন থেকে মালে গনীমত এলে সিদ্দীকে আকবর ঘোষণা দিলেন যে, এমন কেউ আছ যে নবীজীর কাছে কিছু পাবে, অথবা তিনি তোমাদের কাউকে কিছু দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমি উপস্থিত হলাম । তিনি বললেন, এখান থেকে গ্রহণ করো । আমি গ্রহণ করলাম, যা গণনা করে পাচশত মুদ্রা হলো, কিন্তু তিনি আমাকে দেড় হাজার মুদ্রা দিলেন। দয়া ও নম্রতা ইবনে আসাকির উনাইসা থেকে রেওয়ায়েত করেন । তিনি বলেন, হযরত আবু বকর খিলাফতের পূর্বে তিন বছর এবং খিলাফতের পর এক বছর আমার সঙ্গে ছিলেন। যখন পাড়ার মেয়েরা ছাগল নিয়ে আসতেন তখন তিনি দুধ দোহন করে দিতেন। হযরত মাইমুনা (রা.) বলেন, হযরত আবু বকরের নিকট জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসূলের খলীফা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক । তিনি বললেন, সকল মুসলমানের প্রতিও । (আহমদ) ইবনে আসাকির আবু সালিম গিফারী থেকে বর্ণনা করেন, হযরত উমর (রা.) জনৈক পঙ্গু ও অন্ধ বৃদ্ধার সেবা করতেন। সে মদীনার পার্থ বসবাস করত । তিনি তাকে খাওয়াতেন। একদা তিনি তার কাছে গেলে বৃদ্ধা বলল, আপনি আসার পূর্বে কে যেন এসে প্রতিদিন আমার সেবা করে যান। তিনি আশ্চর্য হন। ইত্যবসরে হযরত আবু বকর বেরিয়ে আসেন । সে সময় তিনি খলীফা । তাকে দেখে হযরত উমর বললেন, আল্লাহর কসম, আপনি ছাড়া সেই ব্যক্তি কেউ হতে পারেন না। আবু নুয়াঈম প্রমুখ আবুর রহমান আসবাহানী থেকে বর্ণনা করেন, একদা হযরত আবু বকর মিশ্বরে আরোহণ করেছিলেন । ইত্যবসরে ইমাম হাসান বিন আলী এসে পড়লেন । সে সময় তিনি কিশোর । বললেন, এ মিশ্বর আমার বাবার, ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।