Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন একত্রিত করার বিবরণ সহীহ বুখারী শরীফে হযরত যায়েদ বিন সাবেত (রা.) থেকে বর্ণিত । তিনি বলেন, মুসায়লামা কায্যাবের সাথে যুদ্ধের পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) আমাকে ডেকে পাঠালেন। আমি এসে দেখলাম তার নিকট হযরত উমর (রা.) নীরবে বসে আছেন। হযরত আবু বকর আমাকে বললেন, উমর আমাকে বলেছেন, ইয়ামামার যুদ্ধে অনেক মুসলমান কারী শহীদ হয়েছেন । আমার ভয় হয় যদি এভাবে মুসলিম কারীগণ শহীদ হতে থাকেন তাহলে হাফেজদের সাথে কুরআন শরীফও উঠে যাবে । অতএব আমি কুরআনকে একত্রিত করতে চাই । আমি বললাম, আমি এ কাজ কিভাবে করতে পারি যা নবী করীম (সা.) স্বয়ং করেননি । হযরত উমর (রা.) বললেন, আল্লাহর কসম, এটা পুণ্যের কাজ, এতে কোনোই ক্ষতি নেই। তিনি বারবার অনমনীয়ভাবে একথা বলেছিলেন, অবশেষে বিষয়টি ভালোভাবে আমর বুঝে আসলো । হযরত যায়েদ (রা.) বলেন, হযরত উমর (রা.) নীরবে শুনছিলেন। হযরত আবু বকর (রা.) আবার আমাকে বললেন, তুমি তরুণ এবং বুদ্ধিমান । তোমার ব্যাপারে কোনো অভিযোগও নেই । তুমি রাসূলুল্লাহ (সা.)-এর ওহী লেখক । সুতরাং অনুসন্ধান করে তুমি কুরআন জমা করো । হযরত যায়েদ (রা.) বলেন, এ কাজটি আমার নিকট অত্যন্ত দুঃসাধ্য মনে হলো । আমাকে যদি পর্বত উত্তোলনের নির্দেশ দেয়া হতো তাহলে আমি একে তার চেয়ে হালকা মনে করতাম । আমি আরয করলাম, আপনারা দু'জন কেন এ কাজ করতে চাইছেন, যা রাসূলুল্লাহ (সা.) করেননি । হযরত আবু বকর (রা.) বললেন, এ কাজে কোনোই ক্ষতি নেই। কিন্তু আমি দ্বিধাৰিত হয়ে পড়লাম এবং আমি নিজেকে এ কাজের অনুপযোক্ত মনে করলাম । অবশেষে আল্লাহ তা'আলা আমার অন্তর চক্ষু খুলে দিলেন এবং বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে অনুধাবন করলাম । আমি অনুসন্ধান শুরু, করলাম এবং কাগজের টুকরো, উট এবং ছাগলের রানের হাড়, গাছের পাতা, হাডেরদের হান রে ুররান মুডাহ করে জয়া রায় 2 সভা ০১ আর সুরা তওবার দুটি আয়াত- 25721958155 হযরত খুযাইমা বিন সাবেত (রা.) ছাড়া অন্য কারো নিকট পাইনি । কুরআন জমা করে আমি তা হযর৬ আবু বকরের খেদমতে পেশ করলাম, যা মৃত্যু অবধি তার কাছেই ছিল। অতঃপর তা হযরত উমরের হগ্তগত হয়। তার মৃত্ার পর হযরত হাফসা বিনতে উমর (রা.) তা সংরক্ষণ করেন। আবু ইয়ালা হযরত আলীর বরাত দিয়ে বলেন, কুরআন শরীফ জমা করার সবচেয়ে বেশি সওয়াব হযরত আবু বকর ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।