৭৬ তারীখুল খলাফা যায়। অবেশেষে কয়েকটি দুর্গ বিজিত হওয়ার পর হযরত হামযা (রা.)-এর হতাকারী ওয়াহশী মুসায়লামাকে হতা করেন | এ ঘটনায় যারা শহীদ হন তারা হলেন আবু হুযাইফা বিন উতবা, আবু হুযাইফার গোলাম সালিম, শুজা বিন গহান, দৌসী, ইয়াধিদ বিন কায়েস, আমের বিন বাকার, আব্দুল্লাহ বিন মুহরেমা, সাযিব বিন উসমান বিন মাজউন, উবাদা বিন বশর, মাআন বিন আদী, সাবিত বিন কায়েস বিন শামাস, আবু দোজানা, সামাক বিন হরব প্রমুখ । মুসায়ালামা কায়যাবের বয়স হয়েছিল দেড় শত বছর । নবী করীম (সা.)-এর সম্মানিত পিতা আব্দুল্লাহ চেয়েও বয়সে বড় ছিল। দ্বাদশ হিজরীতে আবু বকর সিদ্দীক (রা.) আলা-বিন হাযরামীকে বাহরাইনে পাঠান । সেখানেও লোকেরা ধর্ম ত্যাগ করেছিল । জাওয়াছী নামক স্থানে লড়াই হয় । যুসলমানরা বিজয় অর্জন করেন । ওমানেও এ ফেতনা মাথাচাড়া দেয়ার কারণে ইকরামা বিন আবু জাহেলকে তাদের দমনের জন্য পাঠানো হয় । আবু উমাইয়াকে মুহাজিরদের দলপতি করে বাহীরে এ ফেতনা দমনের জন্য প্রেরণ করা হয়। যিয়াদ বিন লাবীদ আনসারীকে একদল ধর্মত্যাগীকে শায়েস্ত করার জন্য আরেক দিকে পাঠানো হয় । এ বছর রাসূলুল্লাহ (সা.)-এর জামাতা আবুল আস বিন রবীআ ইন্তেকাল করেন । সআব বিন জিছামা লাইছী এবং আবু মুরছাদ গুনুভীও এ বছর পরলোকগমন করেন। মুরতাদদের ফেতনা দমনের পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) হযরত খালিদ বিন ওলীদকে বসরায় প্রেরণ করেন এবং লড়াই করে আয়লা শহর বিজিত করেন। অতঃপর কিছু সন্ধি কিছু যুদ্ধ করে ইরাকের মাদায়েন শহর দখল হয়। দ্বাদশ হিজরীতে বাইতুল্লাহ যিয়ারত থেকে ফিরে এসে আমর বিন আসকে শামে প্রেরণ করেন। শামে তেরো হিজরীতে যুদ্ধ হয় এবং বিজয়ের মুকুট মুসলমানদের মাথায় প্রতিস্থাপিত হয় । কিন্ত হযরত আবু বকর (রা.)-এর নিকট যখন এ সুসংবাদ পৌঁছে তখন তিনি মৃত্যুপথযাত্রী । এ যুদ্ধে ইকরামা বিন আবু জাহেল এবং হিমাম বিন আসসহ অন্যান্য সাহাবী অংশগ্রহণ করেন। এ বছর মরজুস সফর যুদ্ধ হয় এবং এ যুদ্ধে মুশরিকরা পরাজিত হয়। এ ঘটনায় অন্যান্যদের সাথে ফজল বিন আব্বাস (রা.) শহীদ হন। ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।