Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৭৫ হযরত ইবনে উমর (রা.) বলেন, সিদ্দীকে আকবর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদে যাত্রার প্রাককালে হযরত আলী অশ্বের রঙ্জু ধারণপূর্বক বললেন, আমি আপনাকে সে কথাই বলতে চাই যা নবী (সা.) উহুদ যুদ্ধে আপনাকে বলেছিলেন, অসি কোষবদ্ধ করুন, যাতে আকম্বিক কোনো ঘটনাই না ঘটে এবং আপনি মদীনায় ফিরে চলুন। আল্লাহর কসম, আল্লাহ না করুন যদি আপনার কিছু হয় তাহলে এখানে এমন কেউ নেই যিনি ইসলামের ব্যবস্থাপনা অক্ষুণ্ন রাখবেন। (দারে কুতনী) খানযালা বিন আলী লাইসী বলেন, হযরত আবু বকর সিদ্দীক যখন হযরত খালিদ বিন ওলীদকে বাহিনীর আমীর বানিয়ে প্রেরণ করেন তখন এ নসিহত করলেন যে, তাদেরকে পাচটি আহকাম পালনের নির্দেশ দিবে । যদি একটি হুকুমও তারা অস্বীকার করে তবে তাদের সাথে এমনভাবে লড়াই করবে পাচটি আহকাম অস্বীকারকারীদের সাথে যেভাবে লড়াই করো । আর সেই পাচটি আহকাম হলো- ১. আল্লাহ এক ও অদ্ভিতীয় এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল । ২. নামায পড়তে হবে। ৩. যাকাত দিতে হবে। ৪. রোযা রাখতে হবে। ৫. বাইতুল্লাহ শরীফে এসে হজ্জ আদায় করতে হবে। হযরত খালিদ বিন ওলীদ তার বাহিনী নিয়ে জমাদিউল আখের মাসে রওয়ানা করেন। বনী আসাদ এবং গাতফান গোত্রের সাথে তার যুদ্ধ হয়। অনেক মুরতাদ নিহত, অনেক বন্দী এবং বাকীরা আবার মুসলমান হয়। সাহাবীদের মধ্যে আকাশা বিন মুহসিন এবং সাবেত বিন আকরাম খালেদ বিন ওলিদ (রা.) এর সাথে ছিলেন। এ বছর রমযান মাসে নবী দুহিতা জান্নাত নেত্রী হযরত ফাতেমা (রা.) ইন্তেকাল করেন । যাহাবী বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর বংশধারা হযরত ফাতেমা থেকেই সূচিত হয়। যুবায়ের বিন বাকার বলেন হযরত ফাতেমার এক মাস পূর্বে হযরত উদ্মে আয়মন ইন্তেকাল করেন এবং শাওয়াল মাসে আব্দুল্লাহ বিন আবু বকরের মৃত্যু হয়। যাহোক এ বছরের শেষ দিকে হযরত খালিদ তার বাহিনী নিয়ে মুসায়লামা কাযযাবকে হত্যা করার জন্য ইয়ামামায় পৌঁছলে উভয় বাহিনীর মধ্যে সংঘর্ষ বেধে ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।