৭৪ তারীখুল খুলাফা তারা মুরতাদ হয়ে যায় তবে সর্বপ্রথম আমি তাদের সাথে মুকাবিলা করতে প্রস্তুত আছি। আর যদি তারা মুরতাদ না হয় তবে আমি চলে যাব । আমার সাথে যে সব তরুণ সৈনিক এবং বড় বড় সরদারগণ ছিলেন তাদের আমি নিয়ে যাওয়ার অনুমতি চাইছি । হযরত আবু বকর সিদ্দীক (রা.) লোকদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহর কসম, যদি আমার প্রাণ বিপন্ন হয় এবং হিংস্র পক্ষীকুল আমার শরীরের গোশত খেয়ে ফেলে তবুও আমি রাসূলুল্লাহ (সা.)-এর আদেশ সামান্যতমও সংশোধন এবং পরিমার্জন করব না। এ বলে তিনি উসামা বাহিনী পুনঃপ্রেরণ করলেন। (ইবনে আসাকির) যাহাবী বলেন, মদীনার চারিদিকে নবীজী (সা.)-এর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে অনেক গোত্র ইসলাম ত্যাগ করে এবং যাকাত দিতে অস্বীকার করলে হযরত আবু বকর সিদ্দীক (রা.) তাদরে নিকট সৈন্য প্রেরণ করেন । কিন্তু হযরত উমর বাধা দেন। সিদ্দীকে আকবর (রা.) বলেন, আল্লাহর কসম, তারা রাসূলুল্লাহ (সা.)-এর নিকট ছাগলের বাচ্চার যে যাকাত দিত তা এক বছরের জন্য দিতে অস্বীকার করলে আমি তাদের সাথে যুদ্ধ করব। উমর (রা.) বললেন, আপনি, কিভাবে যুদ্ধ করবেন, রাসূলুল্লাহ (সা.) যেখানে বলেছেন- 4111 4 খ। 20 ৫11 33224 24 না বলা পর্যন্ত আমি লোকদের সাথে যুদ্ধ করব এ কালেমা পাঠ করলে তার জান এবং মাল আমার জিম্মায় । কিন্তু যাকাত দিতে হবে, এর হিসাব আল্লাহর জিম্মায় । এবার বলুন কিভাবে যুদ্ধ হতে পারে? সিদ্দীকে আকবর বললেন, আল্লাহর কসম, নামায এবং যাকাতের মধ্যে পরিবর্তন করার জন্য আমি যুদ্ধ করব। কারণ যাকাত মালের হক এবং নবী করীম (সা.) বলেছেন, যাকাত আদায় করতে হবে । উমর (রা.) বলেন, আল্লাহর কসম, হযরত আবু বকরের বক্ষ খুলে দেয়া হয়েছিল । আমিও বুঝলাম তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত। হযরত উরওয়া রা. বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) মুহাজির এবং আনসারদের নিয়ে নজদের নিকটবর্তী হয়ে মুরতাদদের পরাজিত করলে কতিপয় মন্দ চরিব্রের লোকরা নিজেদের বিবি-বাচ্চা নিয়ে পালিয়ে যায়। ফলে লোকেরা তার নিকট আরম করল, আপনি ফিরে যান এবং সৈনিকদের মধ্যে একজনকে সেনাপতি বানিয়ে বাহিনী প্রেরণ করুন। লোকেরা এ ব্যাপারে জোরাজুরি করলে তিনি খালিদ বিন ওলীদকে সেনাপতি বানিয়ে ফিরে এলেন। আসার সময় বললেন, তারা ইসলামে ফিরে এলে এবং যাকাত দিতে সম্মত হলে তোমাদের মধ্যে যাদের ইচ্ছে মদীনায় ফিরে যেতে পারবে। ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।