তারীখুল খুলাফা ৭৩ প্রকাশ করলেন. তা সর্বসম্মতভাবে গৃহীত হলো । ইবনে যানজুয়া বলেন, এটা হযরত আবু বকরের হাদীসই ছিল । কিন্তু সকলই মুহাজিব ও আনসারকে তার বিশাল জ্ঞানের প্রতি ঝুঁকিয়ে দেয়া প্রয়োজন ছিল । বইহাকী এবং ইবনে আসাকির আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন, এক ও অদ্ধিতীয় আল্লাহর কসম. আবু বকর খলীফা না হলে পৃথিবীতে কেউ ইবাদত করত না। তিনি এভাবে তিনবার বললেন । লোকেরা জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা আপনি একথা বলছেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (সা.) উসমা বিন যায়েদকে সাতশ" সৈন্যসহ রোমে প্রেরণ করেন। তিনি শুষ্ক সীমানা অতিক্রম না করতেই হুযূর (সা.) ইন্তেকাল করেন এবং মদীনার পার্থ্ববর্তী আরব জনগোষ্ঠী মুরতাদ হয়ে যায়। সাহাবাগণ হযরত আবু বকরের নিকট আরয করলেন, আপনি উসামা বাহিনীকে ফিরিয়ে নিন। কারণ মদীনার পার্বতী লোকেরা মুতরাদ হয়ে গেছে। এখন আর তার প্রয়োজন নেই । তিনি বললেন, এক ও অদ্ভিতীয় আল্লাহর কসম, যদি আল্লাহর পয়গম্বরের বিবিদের পা নিয়ে কুকরের দল টানা হেঁচড়া করে তবুও রাসূলুল্লাহ (সা.) যে বাহিনী প্রেরণ করেছেন তা আমি ফিরিয়ে নিবো না এবং তিনি যে পতাকা উড়িয়েছেন তা নামিয়ে নিব না। সুতরাং তিনি উসামা বাহিনীকে পুনঃপ্রেরণ করলেন । উসামা পথিমধ্যে যে গোত্রের মুখোমুখী হয়েছেন সকল গোত্রই বাধা দিয়েছে এবং পরাজিত হয়েছে । ফলে তারা পরম্পরে এ কথা বলেছে যে, যদি মুসলমানদের শক্তি না থাকত তবে এ মুহূর্তে তারা অন্য জাতির প্রতি সৈন্য প্রেরণ করত না অতএব দেখুন, রোমানদের মোকাবিলায় ফলাফল কি হয়েছিল । যখন এ বাহিনী রোম সাম্রাজ্যের সীমানায় প্রবেশ করে তখন উভয় দিক থেকে আক্রমণ হয় এবং মুসলিম বাহিনী বিজয় অর্জন করে নিরাপদে ফিরে এলে সকলেই ইসলামকে দৃঢ়ভাবে ধারণ করে। হযরত উরওয়া (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) মুমূর্য অবস্থায় উসামা বাহিনীকে যাত্রা করার নির্দেশ দেন। হযরত উসামা জরফ নামক স্থানে পৌঁছিলে তার স্ত্রী ফাতিমা বিনতে কায়েস লোক মারফত জানালেন, রাসূলুল্লাহ (সা.) অস্তিম শয্যায় শায়িত, আপনি তাড়াহুড়া করবেন না। রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকাল হলে হযরত উসামা হযরত আবু বকরের নিকট উপস্থিত হয়ে আরয করলেন, রাসূলুল্লাহ (সা.) আমাকে রোম সাত্ত্রাজ্যে গমনের নির্দেশ দিয়েছিলেন । কিন্তু এখন সংকটময় অবস্থা । আমার আশংকা হচ্ছে আরবের লোকেরা মুরতাদ হয়ে যেতে পারে । যদি ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।