Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

বিবিধ ঘটনাবলী হযরত উম (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর ইত্তেকালের পর আরবের বতিপয় লোক মুরতাদ হয়ে বলতে লাগল, আমরা নামাম পড়ব, কিন্তু যাকাত দিব না। আমি হযরত আবু বকর সিদ্দীকের খেদমতে উপস্থিত হয়ে আব্রয করলাম, হে আল্লাহর রসূলের খলীফা! আপনি মানুষের মনকে নিজের দিকে আকৃষ্ট করুন এবং তাদের প্রতি নমনীয়তা প্রদর্শন করুন । তারা তো অসভ্য জাতি । হযরত আবু বকরু সিদ্দাক (রা.) বললেন, আমি তোমার সহযোগিতা কামনা করতাম, কিন্তু তুমি আমার ভাবনার প্রাসাদ ধ্বংস করেছ। অন্ধকার যুগে তুমি বড়ই কার্ক্ষম বক্তি ছিলে । ইসলাম গ্রহণ করে তুমি অলস হয়ে গেছ । আমি তাদের মনকে কিভাবে আকৃষ্ট করব? আল্লাহ ক্ষমা করুন আমি কি তাদের জাদু করব? আফসোস. রাসূলুল্লাহ (সা.) ইন্তেকাল করেছেন, ওহী বন্ধ হয়েছে । আল্লাহর কসম, যদি তারা তাদের সাথে যুদ্ধ করব, হযরত উমর (রা.) বলেন, আমি তাকে এ কাজে এত বেশি কঠোর হস্তে দেখেছি যে, তিনি এভাবেই মানুষকে সঠিক পথে এনেছেন। আবুল কাসেম বাগবী এবং আবু বকর শাফেঈ স্বচিত ফাওয়ায়েদ গ্রন্থে এবং ইবনে আসাকির হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালে অপবিভ্রতা মাথাচাড়া দিয়ে উঠে । আরবের বৃহৎ অংশ মুরতাদ হয়ে যায় । আনসারগণ পৃথক হয়ে যান। পাহাড়ও এ সমস্যাগুলো বহন করতে পারত না। কিন্তু আমার পিতা আবু বকর সিদ্দীক (রা.) বিস্ময়কর ধৈর্যের সাথে সমস্যাগুলোর মোকাবিলা করেছেন এবং মতভেদযুক্ত প্রতিটি মাসয়ালার সঠিক সমাধান দিয়েছেন । নবী করীম (সা.)-কে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে সর্বপ্রথম মতভেদ দেখা দেয় । সকলেই এ ব্যাপারে নীরব ছিলেন এবং কেউ কিছু জানতেন না । হযরত আবু বকর সিদ্দীক (রা.) বললেন, আমি নবী (সা.) কে বলতে শুনেছি, মৃত্যুর স্থানেই প্রত্যেক নবীকে সমাহিত করা হয়। দ্বিতীয়, রাসূলল্লাহ (সা.)-এর মিরাস নিয়ে মতভেদ দেখা দিলে আবু বকর সিদ্দীক (রা.) বললেন, আমি নবী (সা.) কে বলতে শুনেছি, নবীদের কোনো উত্তরাধিকারী নেই। তাদের সকলেপপ সম্পদ সদকা হিসেবে বিবেচতি । উলামায়ে কেরাম বলেন, সর্বপ্রথম নবী (সা.)-এর দাফন নিয়ে মতভেদ হয়। কতিপয় সাহাবী বলেন, নবীর জন্যস্থান মক্কা শরীফে দাফন করা উচিত। কেউ বলেন, মসজিদে নববীতে; কেউ বলেন, জান্নাতুল বাকীতে, কেউ আবার বাইতুল মুকান্দাসের কথা বলেন, অবশেষে আবু বকর সিদ্দীক (রা.) এ সম্বন্ধে যে অভিমত ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।