Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৭১ যাবে। কৰিতার মাধ্যমে আমার প্রশংসা গাথা আবৃত্তি করবে না। ইবনে সাদ এবং খতীব মালিক এবং তিনি উল্ওয়া থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) খলীফা হওয়ার পর তার ভাষণে হামদ ও সানা পড়ে বললেন, যদিও আমি তোমাদের নেতা, কিন্তু আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ নই। কুরআন নাধিল হয়েছে, নবী করীম (সা.) সুন্নতের পথ দেখিয়ে দিয়েছেন এবং আমরা তা খুব ভালো করে বুঝি নিয়েছি-তোমরা সে পথই অনুসরণ করবে । বুদ্ধি মান সেই যে পরহেযগার। আর পাপাসক্ত ব্যক্তি হলো সব চেয়ে বেশি বোকা । জনতার প্রাপ্য বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমি মিল্লাতের নিকট দুর্বল । হে উপস্থিতি! আমি সুন্নতের অনুসারী, বিদা'তী নই। ভালো কাজ করলে আমাকে সাহায্য করবে। আর মন্দ কাজ করতে দেখলে সাবধান করে দিবে । আমি এতটুকুই বলতে চাই । আল্লাহ তা'আলার নিকট নিজের এবং তোমাদের সকলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ইমাম মালিক (র.) বলেন, উল্লিখিত শর্তাবলী ছাড়া কোন ব্যক্তি ইমাম হতে পারে না। হাকেম মুসতাদরাক গ্রন্থে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর মক্কা শরীফে চরম ব্যাকুলতা এবং বিলাপের সুর উঠে। হযরত আবু কুহাফা ক্রন্দন ধ্বনি শ্রবণে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বলা হলো, রাসূলুল্লাহ (সা.) ইন্তেকাল করেছেন। তিনি বললেন, আফসোস, অনেক বড় কাজ এবং গুরুদায়িত্ব এসে গেল। অতঃপর জিজ্ঞেস করা হলো, নবীজীর স্থানে কে বসবেন? বলা হলো, আপনার ছেলে? তিনি বললেন, বনু আব্দে মানাফ এবং বনু মুগীরা গোত্রদ্বয় কি তা মেনে নিবে? বলা হলো, হ্যা । তিনি বললেন, আল্লাহ তা'আলা যাকে বড় করতে চান তাকে কেউ ছোট এবং যাকে ছোট করতে চান তাকে কেউ বড় করতে পারবে না। ওকেদী কয়েক পদ্ধতিতে আয়েশা সিদ্দীকা, ইবনে উমর, সাঈদ বিন মুসায়্যাব ইন্তেকালের দিন একাদশ হিজরীর বারো রবিউল আউয়াল সোমবারে বাইআত গ্রহণ করেন। তাবারানী আওসাত গ্রন্থে ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) কখনো মিশ্বরে রাসূলুল্লাহ (সা.)-এর স্থানে বসেননি, এভাবেই তার মৃত্যু হয়ে যায়। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দীকের স্থানে এবং হযরত উসমান গনী হযরত উমর ফারুক স্থানে জীবনের শেষ প্রহর পর্যন্ত বসেননি। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।