Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৭০ তারীখুল খুলাফা। আহমদ লিখেছেন, রাফে তাঈ বর্ণনা করেন, আমার কাছে হযরত আবু বকর সিদ্দীক (রা.) নিজের খিলাফতের সকল ঘটনাবলী বলে শুনিয়েছেন । হযরত উমর এবং আনসার সাহাবীগণ যা বলেছেন তা ব্যক্ত করে তিনি (আবু বকর) বলেন, অতঃপর আমার নিকট লোকেরা বাইআত গ্রহণ করে এবং এ কারণে আমি খিলাফতের দায়িত্ব নিলাম যে, কোথাও যেন বিশৃঙ্খলা দেখা না দেয় এবং চর্ম অরাজকতা ও বিশৃজ্খলার পর লোকরো যেন মুরতাদ না হয়ে যায়। ইবনে ইসহাক এবং ইবনে আবেদ কিতাবুল মাগাযী রাফে থেকে বর্ণনা করেন, আমি আবু বকর সিদ্দীকের নিকট আরয করলাম, আপনি আমাকে দু'জন লোকের শাসন থেকে দূরে থাকতে বলেছেন, অথচ আপনি নিজেই শাসন-ক্ষমতা গ্রহণ করলেন কেন? তিনি বললেন, আমি তাদের নিন্দাকারী নই । উম্মতে মুহাম্মদীয়া বিভক্ত হয়ে যাবে বলে আমার আশঙ্কা ছিল। কায়েস ইবনে আবু হাযেম বলেন, নবী করীম (সা.)-এর মৃত্যুর এক মাস পর আমি হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর খেদমতে বসেছিলাম । তিনি বাইয়াতের সকল ঘটনা বর্ণনা করছিলেন । ইত্যবসরে নামাযের ঘোষণা দেয়া হলো । সাহাবীগণ সমবেত হলেন। তিনি মিশ্বরে আরোহণ করে বললেন, উপস্থিতি! আমি স্বেচ্ছায় সম্মত যে, তোমরা অন্য কাউকে খলীফা বানিয়ে নাও। কারণ যদি তোমরা আমার মধ্যে নবী (সা.)-এর হুবুহ পথ খুঁজে পেতে চাও, তবে তা আমার ক্ষমতার অতীত । কেননা, নবী করীম (সা.) শয়তান থেকে নিরাপদ ছিলেন এবং তার নিকট ওহী আসত। হাসান বসরী (র.) থেকে নকল করে ইবনে সাদ লিখেছেন, বাইআত গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দীক মিম্বরে আরোহণ করে হামদ ও সানার পর বললেন, “হে আল্লাহর রসূলের সাহাবীগণ! যদিও আমি খলীফা হয়েছি, কিন্তু এতে আমি খুশি নই। আল্লাহর কসম, যদি তোমাদের মধ্যে কেউ এ কাজের দায়িত্ নিতে চায় তবে সে নিজ হাতে তা গ্রহণ করুক । যখন তোমরা এ শুরুম্ভার একতাবদ্ধ হয়ে আমার উপর চাপিয়েছ তখন আমি অবিকল নবী (সা.)-এর মতো করে চালাতে পারব না, তা সন্ভবও নয়। কারণ রাসূলুল্লাহ (সা.)-এর কাছে ওহী নাযিল হতো । আমি তোমাদের মতোই একজন মানুষ । আমি কারো চেয়ে শ্রেষ্ঠ নই। যতক্ষণ পর্যন্ত আমাকে সঠিক পথ অনুসরণ করতে দেখবে, আমার অনুসরণ করবে । আর চুল পরিমাণ বিচ্যুতি দেখলে সংশোধন করে দিবে । স্বরণ রেখো, শয়তান আমার সাথেও লেগে আছে। যখন আমি রাগান্বিত হবো তখন আমার থেকে পৃথক হয়ে ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।