Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৬৯ বললেন, আমি আপনাকে বুদ্ধিমান মনে করি, কিন্তু আজ কেন মেধাহীনতার পব্রিচয় দিলেন । আপনি আমার নিকট বাইআত গ্রহণকরতে চাইছেন, অথচ আপনারদের মধ্যে সিদ্দীক, ছানীয়াছনাইনি এবং ফিল গার জীবিত। ইবনে সাদ মুহাম্মদ থেকে বর্ণনা করেন, হযনত আবু বকর হযরত উমরকে বলেছিলেন, হাত দাও আমি তোমার হাতে বাইআত করতে চাই ৷ হযরত উমর বললেন, আপনি আমার চেয়ে বেশি বুযুর্শ। হযরত আবু বকর (রা.) বললেন, তুমি আমার চেয়ে আমার বেশি শক্তিশালী । এভাবে কথাবার্তা চলতে থাকে । অবশেষে হযরত উমর বললেন, আপনি আমার চেয়ে বেশি বুযুর্গ এবং আমার প্রতাপ আপনার জন্য থাকবে । অতঃপর তিনি বাইআত করেন । আবদুর রহমান বিন আউফ রা. বলেন, নবী (সা.)-এর মৃত্যুর সময় হযব্রত আবু বকর মদীনার অন্য কোথাও ছিলেন। সংবাদ পেয়ে তিনি ছুটে আসেন এবং চেহারা থেকে কাপড় সরিয়ে চুমু দিয়ে বললেন, আমার মাতা-পিতা আপনার প্রতি কুরবান হোক । জীবিত অবস্থায় তিনি যেমন সুশ্রী এবং পবিত্রতম ছিলেন, মৃত্যুর পরও অনুরূপ সুদর্শন এবং পবিত্রতম রয়েছেন । কাবার রবের কসম, মুহাম্মদ (সা.) ইন্তেকাল করেছেন । আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, অতঃপর হযরত আবু বকর এবং হযরত উমর আনসারদের নিকট গমন করেন। হযরত আবু বকর সেখানে গিয়ে ভাষণ দেন। তিনি তার ভাষণে আনসারদের সম্বন্ধে কুরআন এবং হাদীসে বিধৃত সকল প্রশংসার উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যদি সমস্ত লোক এক বনে আর আনসারগণ অন্য বনে চলে যায় তবে আমি আনসারদের সাথেই যাব । হে সাদ! একদা রাসূলুল্লাহ (সা.) তোমাদের সামনে বলেছিলেন, খিলাফত কুরাইশদের জন্য ভালো লোকেরা ভালো কাজের এবং মন্দ লোকের মন্দ কাজের আনুগত্য করবে । সাদ জবাবে বললেন, আপনি সঠিক বলেছেন । আমরা মন্ত্রী, আর আপনারা বাদশাহ । (আহমদ) ইবনে আসাকির আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, বাইআত গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দীক চেহারা দেখে ধারণা করলেন কিছু লোকের মাঝে অসস্তোষের ছাপ বিরাজ করছে। তাই তিনি বললেন, হে লোকসকল! কোন কাজ তোমাদের অস্ভুষ্ট করে রেখেছে । আমি কি সর্বপ্রথম মুসলমান হয়নি?.... হয়নি?... হয়নিঃ তিনি নিজের কতিপয় গুণাবলী বর্ণনা করে বললেন, তোমাদের মধ্য থেকে আমি সবচেয়ে বেশি খিলাফতের হকদার । ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।