৬্৮ তারীখুল খুলাফা অনুষ্ঠিত হওয়ার পরের ঘটনা ৷ অতঃপর হযরত আবু বকর (রা.) দড়িয়ে হামদ এবং ছানার পর বললেন, তোমরা আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছ, অথচ আমি তার যোগা নই । কারণ আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ না। আমি জনহিতকর কাজ করলে তোমরা আমাকে সাহাযা করবে, আর অমঙ্গলজনক কাজ করলে আমাকে সুধরিয়ে দিবে। সত্যবাদিতা আমানত আর মিথ্যাচার খেয়ানত সমতুল্য । তোমাদের মধ্য থেকে দুর্বল বাক্তি আমার নিকট এ পর্যন্ত শক্তিশালী যতক্ষণ পর্যস্ত আমি তার অধিকার বুঝিয়ে দিব । আর অন্যের হক আদায় না করা পর্যস্ত তোমাদের শক্তিশালী লোকেরা দুর্বল হয়ে থাকবে । যে জাতি জিহাদ ছেড়ে দিয়েছে সে জাতি অপদস্থ হয়েছে। যে সম্প্রদায়ে ব্যভিচার ছড়িয়ে পড়ে আল্লাহ তা'আলা সে সম্প্রদায়কে রোগাক্রান্ত করে দেন। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করব ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অনুসরণ করবে । আর আমি আল্লাহ এবং তার রসূলের আনুগত্য না করলে আমার অনুসরণ তোমাদের জন্য বৈধ নয় । নামায পড়, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন। মুসা বিন উকবা স্বরচিত মাগাষী গ্রন্থে এবং হাকেম আব্দুর রহমান বিন আউফ (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক এ খুতবা প্রদান করেন যে, আল্লাহর কসম, আমি কখনো রাজত্বের আকাঙ্ক্ষা করিনি, এর প্রতি আমার মোহও ছিল না। এর জন্য প্রকাশ্যে কিংবা গোপনে প্রার্থনাও করিনি । মূলত আমার ভীষণ ভয় হচ্ছিল এ জন্য যে, যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় । খিলাফতের দায়িত্ গ্রহণের পর আমার কোনো আরাম ছিল না । আমার প্রতি এক বিশাল কাজ অর্পন করা হয়েছে, যা আমার গর্দানের বহনযোগ্যতার অতিরিক্ত । কিন্তু আল্লাহ তা'আলার ক্ষমতার প্রতি আমার ভরসা ছিল । এতদশ্রবণে হযরত আলী এবং হযরত যুবাইর রাদিয়াল্লাহু আননুমা বললেন, আমরা অনুতপ্ত হলাম, এ কারণে যে, খিলাফতের পরামর্শে কেন আমরা অংশগ্রহণ করিনি । আমরা খুব ভালো করে জানতাম যে, হযরত আবু বকর সিদ্দীকই সবচেয়ে বেশি খিলাফতের হকদার । কারণ তিনি গুহায় রাসূলুল্লাহ (সা.)- এর সাথী ছিলেন । আমরা তার গুণাবলী সম্পর্কে অবগত । আমরা এও আনি যে, রাসূলুল্লাহ (সা.) তার জীবদ্দশায় হযরত আবু বকরকে নামাযের ইমামতির নির্দেশ দিয়েছেন। ইবনে সাদ ইবরাহীম তামিমী থেকে বর্ণনা করেন, নবী করীম (সা.)-এর ইন্তেকালের পর হযরত উমর হযরত আবু উবাইদা বিন জাররা (রা.)-এর কাছে গিয়ে বললেন, আমি আপনার হাতে বাইআত করব। কারণ আমি নবী (সা.) আপনাকে 'আমীন' (বিশ্বস্ত) বলেছেন একথা চাক্ষুষ শুনেছি। আবু উবাইদা (রা.) ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।