তারীখুল খুলাফা ৬৭ খাত্তাব তাদরে কাছে গিয়ে বললেন, হে আনসার সম্প্রদায়, তোমরা জান না রাসূলুল্লাহ (সা.) হযরত আবু বকর সিদ্দীককে তোমাদের নামায পড়ানোর নির্দেশ দিয়েছিলেন । এখন তোমরাই ইনসাফ কর যে, তোমাদের মধ্যে হযরত আবু বকরের চেয়ে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম! আনসারগণ বললেন, নাউযুবিল্লাহ, আমরা তার চেয়ে কখনই অগ্রগামী নই। ইবনে সাদ. হাকেম এবং বাইহাকী আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর লোকেরা সাদ বিন উবাদার বাড়িতে সমবেত হন। তাদের মধ্যে হযরত আবু বরক সিদ্দীক এবং হযরত উমর ফারুক ও উপস্থিত ছিলেন। জনৈক আনসার সাহাবী দাড়িয়ে বললেন, হে মুহাজিরগণ, রাসূলুল্লাহ (সা.) কাউকে কোথাও পাঠালে আমাদের মধ্য থেকে একজনকে তার সাথী বানিয়ে দিতেন । সুতরাং যুক্তিসঙ্গত এটাই যে, একজন আমীর আপনাদের মধ্য থেকে এবং একজন আমাদের মধ্য থেকে হোক ৷ এরপর কতিপয় আনসার সাহাবী একই ধরনের বক্তব্য পেশ করলেন । হযরত যায়েদ বিন সাবেত দাড়িয়ে বললেন, তোমরা কী একথা জান না যে, রাসূলুল্লাহ (সা.) মুহাজিরদের মধ্য থেকে অন্যতম ছিলেন । সুতরাং তার খলীফাও মুহাজিরদের থেকে হওয়া উচিত ৷ আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সাহায্যকারী ছিলাম, আমরা তার খলীফারও সাহায্যকারী হব। অতঃপর তিনি হযরত আবু বকরের হাত ধরে বললেন, ইনি তোমাদের নেতা এবং প্রশাসক । এরপর যথাক্রমে তিনি, হযরত উমর, সুহাজিরগণ, আনসারগণ বাইআত গ্রহণ করেন । তারপর হযরত আবু বকর সিদ্দীক মিম্বরে আরোহণ করেন এবং উপস্থিত জনতার প্রতি দৃষ্টি ফেরায়ে বললেন, যুবাইরকে দেখা যাচ্ছো না, তাকে ডেকে আনো । তিনি এলে হযরত আবু বকর (রা.) বললেন, তুমি রাসূলুল্লাহ (সা.)- এর ফুফুর ছেলে মেয়ে হয়ে এবং রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবী হয়ে মুসলমানদের দুর্বল করতে চাও, মুসলমানদের কোমর ভেঙে দিতে চাও? হযরত আলী (রা.) বললেন, চিন্তা করবেন না। অতঃপর তিনিও বাইআত করলেন। ইবনে ইসহাক সীরাত গ্রন্থে লিখেছেন, হযরত আস বিন মালিক (রা.) বলেন, বনূ সাকীফার গৃহে বাইআতের পর দিন হযরত আবু বকর (রা.) মিশ্বরে আরোহণ করেন। তিনি অভিভাষণ প্রদানের পূর্বে হযরত উমর ফারুক (রা.) দীড়িয়ে হামদ এবং সালাতের পর বললেন, উপস্থিত জনতা! আল্লাহ তা'আলা তোমাদের এমন একজনের নিকট সমবেত করেছেন যিনি সকলের মধ্যে উত্তম, রাসূলুল্লাহ (সা.)- এর সহচর এবং গুহার সাথী । তোমরা দীড়াও এবং তাঁর নিকট বাইআত গ্রহণ করো। লোকরো আম বাইআত করলেন । এ বাইআতটি সাকীফার গৃহে বাইআত ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।