Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ তারীখুল খুলাফা সৈনিক । হে মুহাজিরগণ! তোমরা কতিপয় লোক এ ইচ্ছা পোষণ কর যে, তোমরা আমাদের উচ্ছেদ করবে, বের করে দিবে এবং খিলাফতের সাথে সংযুক্ত রাখবে না। তার অভিভাষণ শেষ হলে আমি কিছু বলতে চাইলাম, কারণ এ বিষয়ে পূর্বেই আমি একটি সুন্দর বক্তব্য তৈরী করেছিলাম । হযরত আবু বকর (রা.) বাধা দিলেন। মূলত আমি তার অধীনস্থ ছিলাম । উপরস্তু তিনি আমার চেয়ে বেশি প্রজ্ঞাবান এবং সম্মানিত ছিলেন। এ জন্য আমি নীরব হয়ে গেলাম এবং তাকে অসন্তুষ্ট করতে চাইলাম না। তিনি আমার চেয়ে বেশি জ্ঞানী ছিলেন। আল্লাহর কসম, আমি যা বক্তব্যই শুরু করলেন: বরং তার চেয়েও উত্তমভাবে বললেন, তোমরা নিজেদের সম্বন্ধে যে প্রশংসা করলে সত্যিই তোমরা তাই । গোটা আরব বিশ্ব অবগত যে. প্রশাসন সর্বদা কুরাইশদের জন্য. কারণ কুরাইশরা (নবীজীর) আত্মীয়তার দৃষ্টিকোণ থেকে আরব জাহানের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ । সুতরাং খিলাফত সুনির্দিষ্টভাবে কুরাইশদের হক । তিনি আমার এবং আবু উবাইদার হাত ধরে বললেন, আমি খুশি হব যদি এদের মধ্য থেকে একজনের হাতে বাইআত করে নাও । হযরত আবু বকর (রা.) যা বললেন, তা সবই আমার মনঃপৃত, কিন্তু বাইআতের জন্য আমার নাম ঘোষণা করা আমার পছন্দ হয়নি । আল্লাহর কসম, আমার গর্দান উড়িয়ে দিলেও আমি অনুতপ্ত হতাম না, তবে বিব্রত বোধ করেছিলাম এজন্য যে, আমি সে জাতির শাসনকর্তা কিভাবে হতে পারি যেখানে আবু বকর (রা.) রয়েছেন । আনসারদের মধ্য থেকে একজন বললেন, আমরাও কুরাইশদের সাহায্যকারী এবং সম্মানিত লোক । ভালো হবে যদি আমাদের মধ্য থেকে একজন এবং আনসারদের মধ্য থেকে একজনকে শাসক নির্ধারণ করা হয়। এ কথার প্রেক্ষিতে হট্টগোল আর্ত হলো । আমার সন্দেহ হলো যেন সংঘাত সৃষ্টি না হয়। আমি হযরত আবু বকরকে বললাম, আপনি হাত দিন। তিন হস্ত প্রসারিত করলেন এবং আমি সর্বপ্রথম বাইআত করলাম, অতঃপর মুহাজিরগণ, অতঃপর আনসারগণও বাইআত করেন। আল্লাহ, আল্লাহ কী সংকটময় এবং বিস্বয়কর মুহুূর্তই না ছিল সেটি । আমার ভয় হচ্ছিল যে, মুসলমানরা যেন বিভক্ত হয়ে না পড়ে। যদি তারা আলাদা বাইআত করত তবে সে ব্যক্তির নিকট আমাদের বাইআত করতে হতো । অথবা যদি আমরা বাধা দিতাম তাহলে বিশৃজ্খলা দেখা দিত। নাসায়ী, হাকেম এবং আবু ইয়ালা হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর মৃত্যুর পর আনসারগণ বললেন, আমাদের এবং আপনাদের মধ্য থেকে একজন করে শাসক নির্ধারণ করা হোক। হযরত উমর বিন ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।