তারীখুল খুলাফা ৬৫ হাকেম এবং যাহাবী লিখেছেন, হযরত আবু বকরের খিলাফতের পর একদিন আবু সুফিয়ান বিন হরব হযরত আলীর নিকট এসে এসে বললেন, লোকদের কাজ গুলো দেখুন, তারা কুরাইশদের এক নগণ্য ব্যক্তির নিকট বাইআত গ্রহণ করেছে। আপনি চাইলে অশ্বারোহী এবং পদাতিক সৈনা দিয়ে মদীনা ভরে দিব। হযরত আলী (রা.) বললেন, হে আবু সুফিয়ান! আপনি দীর্ঘ সময় ধরে ইসলামের শক্রতা করে এসেছেন, আপনি কলহ প্রিয় । আমার দৃষ্টিতে আবু বকরের খিলাফতের কোনো মন্দ বিষয় নেই । কারণ তিনি প্রত্যেকটি বিষয়ে দক্ষ ও হকদার । আবু বকর (রো.)-এর নিকট বাইআত সহীহ বুখারী এবং সহীহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, হযরত উমর বিন খান্তাব (রা.) হজ্জ থেকে ফিরে তার এক ভাষণে বললেন, আমি সংবাদ পেয়েছি অমুক ব্যক্তি বলেছে, উদরের মৃত্যুর পর সে অযুক ব্যক্তির হাতে বাইআত গ্রহণ করবে । কেউ এ ধোকায় পড়ে না যে, আবু বকর সিদ্দীকের বাইআত কতিপয় লোকেরা মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তা সহসাই অনুষ্ঠিত হয়েছে । এতে কোনো সন্দেহ নেই যে, আল্লাহ তা'আলা লোকদের খিলাফত সম্বন্ধে ফেতনা-ফাসাদ থেকে বাচিয়েছেন এবং আজ তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যাকে আবু বকর ছাড়া লোকেরা নিজেদের খলীফা করতে পারে । রাসূলুল্লাহ (সা.)-এর পর আবু বকর সিদ্দীকই সর্বোত্তম । ঘটনা হলো, ব্াসূলুল্লাহ (সা.)-এর মৃত্যুর পর হযরত আলী, হযরত যুবাইয়ের এবং তাদের সাথীরা হযরত ফাতেমার গৃহে অবস্থান নেন। সকল আনসার সাহাবী আমাদের থেকে পৃথক হয়ে সাকীফা বনূ সাদাহ গোত্রে সমবেত হন । আর মুহাজির সাহাবীগণ হযরত আবু বকর সিদ্দীকের নিকট আসেন। আমি হযরত আবু বকর সিদ্দীককে বললাম, আপনি আমাদের সাথে আমাদের ভাই আনসার সাহাবীদের কাছে চলুন। তিনি আমাদের সাথে যাত্রা করলেন। পথে দু'জন নেককার লোকের সাক্ষাত হয়। তারা আমাদের বললেন তোমরা আনসারদের নিকট যেয়ো না এবং মুহাজিররা পরস্পরের মধ্যে সিদ্ধান্ত স্থির করে নাও। আমি বললাম, আল্লাহর কসম, আমরা সেখানে যাবই । আমরা সাকীফা বশু সাদাহ গোত্রে গিয়ে দেখলাম তারা সকলে সেখানে সমবেত এবং তাদের মধ্যভাগে একজন চাদর পরিহিত লোক বসে আছেন । আমি বললাম, তিনি কে এবং তার কি হয়েছে? লোকেরা বলল, সাদ বিন উবাদা অসুস্থ । আমরা গিয়ে বসলে তাদের বক্তা হামদ এবং ছানার পর বলতে লাগলেন, আমরা আনসার, আল্লাহর ড৮/7:210500179.001
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।