তারীখুল খুলাফা ৬১ হযরত আবু বকর গোটা উম্মত থেকে কুরআনের জ্ঞান বেশি রাখতেন । স্বয়ং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তা'আলা আলাইহিম আজমাঈনও উক্ত হাদীস দ্বারা এ ফলাফল বের করেছেন যে, আবু বকর সিদ্দীকই খিলাফতের বেশি হকদার ছিলেন । (যারা ফলাফল বের করেছেন) তাদের মধ্যে উমর (রা.) এবং আলী (রা.) অন্যতম । ইবনে আসাকির হযরত আলী (রা.)-এর বর্ণনা নকল করেছেন, যখন নবী (সা.) হযরত আবু বকরকে নামায পড়ানোর নির্দেশ দিচ্ছিলেন তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, অসুস্থ ছিলাম না, আমার জ্ঞান ও চৈতন্য ছিল। অতঃপর আমরা নিজেদের দুনিয়ার জন্য তার প্রতি রাষী হলাম, যার প্রতি নবী করীম (সা.) আমাদের দ্বীনের জন্য রাষী হয়েছিলেন । ওলামায়ে কেরাম বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) নবী (করীম) (সা.)- এর যুগেই ইমামতি করেন এবং পরামর্শদাতা হন । আহমদ এবং আবু দাউদ সহল বিন সাদ থেকে বর্ণনা করেন, একবার বন্ বিন আউফ গোত্রে বাবদ ও কলহ দেখা দিলে সংবাদ পেয়ে হুযূর (সা.) যোহরের পর মিমাংসার জন্য সেখানে যান এবং যাবার সময় বলেন, হে বিলাল! নামাযের সময় হলে এবং আমি না ফিরলে আবু বকরকে নামায পড়াতে বলবে । সুতরাং যখন আসরের সময় হলো হযরত বিলাল (রা.) ইকামত দিলেন এবং তার কথায় হযরত আবু বকর (রা.) নামায পড়ান । আবু বকর শাফেঈ গীলানিয়াত গ্রঙ্থে এবং ইবনে আসাকির হযরত হাফসা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি অসুস্থ থাকাবস্থায় কি আবু বকরকে ইমাম বানিয়ে ছিলেন? তিনি জবাব দিলেন, না: বরং আল্লাহই তাকে ইমাম বানিয়েছেন। দারা কুতনী ইফরাদ গ্রন্থে, খতীব এবং ইবনে আসাকির হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর দরবারে তোমার ব্যাপারে তিনবার প্রশ্ন করেছি যে, তোমাকে ইমাম বানাব । কিস্তু সেখান থেকে তা প্রত্যাখ্যান করা হয় এবং আবু বকর ইমামতির নির্দেশপ্রাপ্ত হন। হযরত হাসান (রা.) থেকে ইবনে সাদ বর্ণনা করেন, আবু বকর সিদ্দীক রা. আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি স্বপ্রে নিজেকে অধিকাংশ লোকের আবর্জনা অতিক্রম করতে দেখেছি। হুযূর (সা.) বললেন, তুমি অবশ্যই লোকদের কাজ করার সুযোগ পাবে । তিনি আরয করলেন, আমি আমার বক্ষে দু'টি চিহ্র দেখেছি। হুযূর (সা.) বললেন, তোমার খিলাফতের সময় দু'বছর। ইবনে আসাকির বর্ণনা করেন, হযরত আবু বকর (রা.) বলেন, আমি একদিন ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।