৬০ তারীখুল খুলাফা বকরের কাছে যাও, তিনি তোমাদের নামায পড়ানেন । হযরত আয়েশা (রা.) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, আবু বকর অতাস্ত নরম মনের মানুম । তিনি আপনার স্থানে জায়নামাযে দাড়ালে নামায পড়াতে পারবেন না। রাসূলল্লাহ (সা.) বললেন, ভাকেই নামায পড়াতে বল। হযরত আয়েশা আবার একই আবেদন করলেন । রাসূলুল্লাহ (সা.) বললেন, আবু বকরকেই বল, তিনি যেন নামায পড়ান । তুমি তো হযরত ইউসুফ (আ.)-এর যুগের নবীর মতো । এরপর লোকেরা আবু বকরের নিকট এলেন এবং রাসূলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় লোকদের নামায পড়ান । এ হাদীসটি মুতাওয়াতির । এটি হযরত আয়েশা, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, ইবনে উমর, আব্দুল্লাহ বিন যামআ, আলী বিন আবু তালিব এবং হাফসা রাধিআল্লাহু আনহুম পৃথকভাবে রেওয়ায়েত করেছেন। এদের পদ্ধতিও হাদীসে মুতাওয়াতির পদ্ধতির অনুরূপ ।2 আরেকভাবে হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন, আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এ জন্যই জেদ করেছিলাম যে, আমার অন্তর সাক্ষ্য দিচ্ছিল যে, রাসূলুল্লাহ (সা.)-এর স্থুলাভিষিক্তকে মানুষ ভালোবাসবে না । কারণ আমি বুঝে ছিলাম যিনি রসূলের স্থলবর্তী হবেন লোকেরা তাকে হতভাগা মনে করবে । এজন্য আমি চাইছিলাম যেন রাসূলুল্লাহ (সা.) আবু বকরকে ছাড়া নামায পড়ানোর নির্দেশ দেন। ইবনে যামআ (রা.) বলেন যে সময় রাসূলুল্লাহ (সা.) লোকদের নামায পড়ার নির্দেশ দিচ্ছেলেন তখনো আবু বকর (রা.) আসেননি । এজন্য হযরত উমর এগিয়ে আসেন । কিন্তু নবী করীম (সা.) বলেন, না না না (তিনবার) আবু বকরই নামায পড়াবেন। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদীসে রয়েছে, হযরত উমর (রা.) তাকবীরে তাহরীমা বললে নবী আকরাম (সা.) রাগৰিত হয়ে মাথা তুলে বললেন, আবু কুহাফার ছেলে কোথায়? এ হাদীসের ব্যাপারে ওলামায়ে কেরামদের অভিমত হলো, এটি সুস্পষ্ট দলিল যে, আবু বকর সিদ্দীক (রা.) সকল সাহাবার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম । তিনি সবচেয়ে বেশি খিলাফতের হকদার এবং ইমামতের যোগ্য। ইমাম আশআরী বলেন, এটা প্রকাশ্য যে, রাসূলুল্লাহ (সা.) আবু বকর সিদ্দীককে লোকদের নামায পড়াতে নির্দেশ করেন। সেখানে মুহাজির এবং আনসার সাহাবীগণ উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ (সা.)-এর বাণী তিনিই ইমামতি করবেন কুরআনের জ্ঞান যার সবচেয়ে বেশি । সুতরাং এ হাদীসের আবেদন হলো, ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।