তারীখুল খুলাফা ৫৯ থেকে রেওয়ায়েত করেছেন৷ সহীহ বুখারী এবং সহীহ মুসলিম শরীফে জুবায়ের বিন মুতঈম থেকে বর্ণনা করেন, একদিন জনৈক মহিলা রাসূলুল্লাহ (সা.)-এর খেদমতে উপস্থিত হলো । তিনি (সা.) তাকে পুনরায় আসতে বললেন । সে আরয করল, আমি আবার এলে হযরতকে পাব না, অর্থাৎ তিনি ইন্তেকাল করবেন । রাসূলুল্লাহ (সা.) বললেন, তবে আবু বকর সিদ্দীকের কাছে এসো । হযরত আনাস (রা.) বলেন, আপনার পর আমরা কার কাছে সদকা দিব এ বার্তা দিয়ে বনু মুস্তালিকের লোকেরা আমাকে রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে পাঠালে রাসূলুল্লাহ (সা.) বললেন, আবু বকরের নিকট । (হাকিম) ইবনে আসাকির ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন, রাসূলুলাহ (সা.)-এর দরবারে জনৈক মহিলা এসে কিছু জানতে চাইলে তিনি তাকে পরে আসতে বললেন। সে বলল, আমি এসে যদি আপনাকে না পাই এবং আপনার মৃত্যু হয়ে যায় । নবী করীম (সা.) বললেন, তৃমি এসে আমাকে না পেলে আবু বকরের নিকট গমন করবে । কারণ আমার পর তিনি খলীফা হবেন। হযরত আয়েশা (রা.) বলেন, মৃত্যুর সময় রাসূলুল্লাহ (সা.) বললেন, হে আয়েশা! তোমার পিতা এবং তোমার ভাইকে আমার নিকট আসতে বল । আমি তাদের দলিল লিখে দিতে চাই । কারণ আমার আশংকা হয় যে, আমার পর কোনো আশান্বিত ব্যক্তি খিলাফতের জন্য দাড়িয়ে যেতে পারে এবং বলতে পারে আমি খিলাফতের উপযুক্ত । কিন্তু আল্লাহ তা'আলা এবং মুমিনগণ আবু বকরকে ছাড়া মেনে নিবে না। (মুসিলম) এহাদীসটি আহমদ ভিন্ন পদ্ধতিতে বর্ণনা করেছেন । হযরত আয়েশা সিদ্দীকা বলেন, রাসূলুল্লাহ (সা.) মৃত্যুর সময় আমাকে বললেন, তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে আনো, আমি আবু বকরের জন্য একটি দলিল লিখে দিব, যাতে লোকেরা মতভেদ করতে না পারে । অতঃপর নিজেই বললেন, তাকে লাগবে না। আল্লাহ আবু বকরের ব্যাপারে মুসলমানদের মধ্যে মতানৈক্য রাখবেন না। মুসলিম শরীফে হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি হযরত আয়েশাকে জিজ্ঞেস করল, নবী (সা.) যদি খলীফা নির্ধারণ করতেন তবে কাকে বানাতেন? তিনি বললেন, আবু বকরকে । সে বলল, তার পর? তিনি বললেন, উমর ফারুক । সে বলল, তার পর? তিনি বললেন, আবু উবায়দা বিন জাররাহ। সহীহ বুখারী এবং সহীহ মুসলিম শরীফে হযরত আবু মূসা আশাআরী (রা.) থেকে বর্ণিত নবী করীম (সা.) মুমূর্য অবস্থায় বলেন, হে জনতা! তোমরা আবু ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।