৫৮ তারীখুল খুলাফা মাসাহাফ গ্রন্থে ইবনে আবু দাউদ লিখেছেন, হযরত আবু জাফর বলেন, হযরত আবু বকর (রা.) রসূলুল্লাহ (সা.) এবং হযরত জিবরাঈলের কথা শুনতে পেতেন কিন্তু জিবরাঈলকে দেখতে পেতেন না। | ইবনে মুসায়্যাব বলেন, হযরত আবু বকর নবী (সা.)-এর বিশেষ মন্ত্রী ছিলেন। নবী করীম (সা.) প্রত্যেকটি বিষয়ে তার সাথে পরামর্শ করতেন । রাসূলুল্লাহ (সা.) ইসলামের মধ্যে, গুহায়, বদর যুদ্দের ছাউনির নিচে, এমনকি কবরেও আবু বকর ছাড়া অন্য কাউকে প্রাধান্য দেননি । হাদীস, আয়াত এবং ইমামদের অভিমতে আবু বকর (রা.) এর খিলাফতের প্রতি ইশারা তিরমিযী এবং হাকেম হযরত হুযাইফা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার পর আবু বকর এবং উমরের অনুসরণ করবে । এ হাদীসটি তাবারানী আবুদ্দারদা থেকে এবং হাকেম ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেছেন । আবুল কাসেম বাগাবী আব্দুল্লাহ বিন উমর (রা.) থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, আমার পর বারোজন খলীফা হবেন এবং আবু বকর সিদ্দীক আমার পর সামান্য জীবিত থাকবেন । এ হাদীসের প্রথমাংশের ব্যাপারে সকল মুহাদ্দিসই একমত । এটি কয়েক পদ্ধতিতে বর্ণিত হয়েছে, এ সম্বন্ধে আমি অন্য ব্যাখ্যা গ্রন্থে আলোচনা করেছি। বুখারী এবং মুসলিম শরীফের এ হাদীস যা আমরা পূর্বেই উল্লেখ করেছি যে, রাসূলুল্লাহ (সা.) মৃত্যুর আগে বক্তৃতায় বলেছিলেন, আল্লাহ তা'আলা তার এক বান্দাকে অবকাশ দিয়েছেন....! সেই বক্তৃতায় তিনি আরো বলেছিলেন, সব দরজাই বন্ধ হয়ে যাবে, কিন্তু আবু বকরের দরজা খোলা থাকবে। এক রেওয়ায়েতে রয়েছে, আবু বকরের জানালা ছাড়া মসজিদের সকল জানালা বন্ধ থাকবে । ওলামায়ে কেরাম লিখেছেন, এর দ্বারা হযরত আবু বকরের খিলাফতের প্রতি ইশারা করা হয়েছে । কারণ তিনি এ পথেই মসজিদে নামায পড়ানোর জন্য আসতেন। হযরত আনাস (রা.) বলেন, (রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন) আবু বকরের দরজা ছাড়া সকল দরজা বন্ধ করে দাও । এ হাদীসটি ইবনে আদী, ইমাম তিরমিযী হযরত আয়েশা সিদ্দীকা থেকে, যাওয়াইদুল মুসনাদ গ্রন্থে ইবনে আব্বাস থেকে, তাবারানী মুআবিয়া বিন আবু সুফিয়ান (রা.) থেকে এবং বায্যার আনাস (রা.) ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।