তারীখুল খুলাফা ৫৭ হযরত আৰু বকর আমার চেয়েও অগ্রগামী । তাবারানী আওসাত গ্রন্থে হযরত আলী (রা.)-এর অভিমত বিধৃত রয়েছে। (হযরত আলী (রা.) বলেন) রাসূলুল্লাহ (সা.)-এর পর হযরত আবু বকর এবং হযরত উমরই আমার নিকট প্রিয় । কোনো মুমিনের অন্তরে আমার প্রতি ভালোবাসা এবং আবু বকর ও উমরের প্রতি বিদ্বেষ ভাবাপন্নতা একত্রে জমা হবে না। আবু আমর (রা.) বলেন, কুরাইশদের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন যারা দৃশ্যত এবং চরিত্রগতভাবে অসাধারণ এবং বিস্ময়কর সাদা মনের মানুষ । যদি তারা তোমাকে কিছু বলেন তবে সত্য বলবেন । আর তুমি যদি তাকে কিছু বল তবে তারা তা সত্য বলে বিশ্বাস করবেন। তারা হলেন, আবু বকর সিদ্দীক (রা.), আবু উবাইদা বিন জাররা (রা.)এবং উসমান বিন আফফান (রো.)। ইবনে সাদ ইবরাহীম নখয়ী কর্তৃক বর্ণিত, হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর উপাধি তার দয়ার্্রতার কারণে দেয়া হয়েছে। ইবনে আসাকির রবী'আ বিন আনাস (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) এমন এক পানির ফোটা যেখানে পড়বে সেটাই মহিমান্বিত হবে। রবীতা বিন আনাস থেকে ইবনে আসাকির বর্ণনা করেন, আমি আবু বকর সিদ্দীকের মত পূর্ববর্তী নবীদের কোনো সাহাবীকে পাইনি । যোহরী বলেন, আবু বকর সিদ্দীকের মর্যাদার মধ্যে এটিও একটি যে, তিনি আল্লাহ তা'আলার ব্যাপারে কোনই সন্দেহ করতেন না। (ইবনে আসাকির) যুবায়ের বিন বাকার বলেন, আমি আলেমদের থেকে শুনেছি যে, নবী করীম (সা.)-এর খতীব আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা । আবু হুসাইন বর্ণনা করেন, আদম সন্তানদের মধ্যে নবী রাসূলের পর কোনো ব্যক্তি আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ নয়। রাসূলুল্লাহ (সা.)-এর মৃত্যুর পর মুরতাদদের প্রতি সৈন্য পাঠিয়ে হযরত আবু বকর এক নবীওয়ালা কাজ করেছেন। পঞ্চম পরিচ্ছেদ দাইনূরী স্বরচিত মাজালিসাত গ্রন্থে এবং ইবনে আসাকির শা'বী থেকে বর্ণনা করেন, আল্লাহ তা'আলা আবু ববরকে এমন চারটি গুণ দান করেছিলেন যা আজ পর্যস্ত কাউকে দেয়া হয়নি । এক. তিনি সিদ্দীক । দুই. তিনি গুহায় নবীর সাথী। তিন. হিজরতের সময় নবীজীর সাথে ছিলেন এবং চার রাসূলুল্লাহ (সা.) তাকে ইমাম এবং বাকী সকল মুসলমানকে মুকতাদী হওয়ার নির্দেশ দেন। ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।