Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ তারীখুল খুলাফা হয়েছে যে, সকল লোকের হিসাব নেয়া হবে, কিন্তু আবু বকরের থেকে হিসান নেয়া হবে না। আবু বকর (রা.)-এর শানে সাহাবা এবং সলফে সালেহীনদের অভিমত জাবের (রা.) কর্তৃক বর্ণিত, হযরত উমর ফারুক (রা.) বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) আমাদের সর্দার । (বুখারী শরীফ)। বাইহাকী শোআবুল ঈমান গ্রন্থে হযরত উমরের অভিমত নকল করেছেন, যদি হযরত আবু বকরের ঈমান কে এক পাল্লায় আর পৃথিবীবাসীর ঈমান আরেক পাল্লায় তুলে দেয়া হয় তবে আবু বকরের ঈমানের পাল্লা বেশি ভারী হবে। ইবনে আবী হাইছামা এবং আব্দুল্লাহ বিন আহমদ যাওয়াইদুয যুইদ গ্রন্থে বর্ণনা করেন, হযরত উমর (রা.) বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) প্রত্যেকটি অভিমতই শ্রেষ্ঠ এবং সর্বোত্ম | হযরত উমর ফারুক (রা.) বলেন, হায়, আমি যদি হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর বুকের একটি পশম হতাম! এ হাদীসটি মিসদাদ স্বরচিত মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। হযরত উমর ফারুক (রো.) বলেন, আমার একান্ত ইচ্ছা হলো, হযরত আবু বকর (রা.) এর জন্য যেব্ধপ জান্নাত নির্ধারিত তদ্রাপ জান্নাত যেন আমি প্রান্ত হই। (ইবনে আসাকির, ইবনে আবিদ দুনিয়া)। হযরত উমর ফারুক (রা.) আরো বলেন, আবু বকর (রা.)-এর শরীর মেশকের চেয়েও অর্ধিক সুগন্ধ । (আবু নুয়াঈম) ইবনে আসাকির হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন, একদিন হযরত আলী হযরত আবু বকরর পার্্ব অতিক্রম করছিলেন । সে সময় হযরত আবু বকর (রা.) একখণ্ড কাপড় পরে বসেছিলেন । তিনি হযরত আবু বকরকে দেখে বললেন, কোনো নেককার ব্যক্তি আল্লাহর নিকট আমার মতে এ কাপড় পরিধানকারী ব্যক্তি চেয়ে তিনি বেশি প্রিয় নন। ইবনে আসাকির আব্দুর রহমান বিন আবু বকর (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমাকে কয়েকবার উমর বিন খাত্তাব বলেছেন, আবু বকর সিদ্দীক আমার চেয়ে প্রত্যেক কাজে অগ্রগামী । তাবারানী আওসাত গ্রন্থে বর্ণনা করেন, হযরত আলী (রা.) বলেন, পৰিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আমি নেক, কাজে অগ্রগামী হয়ে দেখেছি সে কাজে ড৬৬৮৬৬.21177001179.0010)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।