তারীখুল খুলাফা ৫৫ আমাকে নির্দেশ করেন তবে নিজেকে আমি বিধ্বস্ত করে ফেলব। নবী করীম (সা.) বললেন, তুমি সত্যই বলেছ। আবুল কাসেম বাগাবী ইবনে আবী মুলাইকা (রা.) থেকে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ (সা.) সাহাবীদের সাথে এক জলাশয়ে গিয়ে বললেন, সকলেই নিজ নিজ সাথী এবং বন্ধুর নিকট ফিরে যাও । এতদশ্রবণে সকলে তাই করলো । শুধু বাকী থাকলেন । রাসূলুল্লাহ (সা.) এবং হযরত আবু বকর সিদ্দীক (রা.)। অতঃপর হযরত নবী করীম (সা.) আবু বকরের নিকট গমন করলেন তার সাথে কোলাকীল করলেন এবং বললেন, যদি স্বামি স্বীয় জীবনে কোনো বন্ধু গ্রহণ করতাম তবে আবু বকরকেই গ্রহণ করতাম, কিন্তু তিনি আমার সাথী । (ইবনে আসাকির)। এ হাদীসটি মুরসাল ও গরীব সনদে বর্ণিত হয়েছে। ইবনে আসাকির সুলায়মান বিন ইয়াসার থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ভালো অভ্যাস তিন'শ ষাটটি । আল্লাহ তা'আলা কাউকে জান্নাত দিতে চাইলে এ অভ্যাসগলোর মধ্য থেকে যে কোনো একটি সংশিষ্ট ব্যক্তির মধ্যে দিয়ে দেন। হযরত আবু বকর (রা.) আরয করলেন, সেগুলোর মধ্যে থেকে কোনো একটি আমার মধ্যে রয়েছে কি? তিনি (সা.) বললেন, সবগুলোই পয়েছে। ইবনে আসাকির এ হাদীসটি দু'ভাবে বর্ণনা করেছেন । আরেক পদ্ধতিটি হলো- রাসূলুল্লাহ (সা.) বলেন, নেক অভ্যাস তিনশ ঘাটটি । হযরত আবু বকর আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! এর মধ্য থেকে আমার মাঝে কি কিছু আছে? তিনি (সা.) বললেন, ধন্যবাদ, সব নেক অভ্যাস তোমার মধ্যে সঞ্চিত রয়েছে। ইবনে আসাকির ইয়াকুব আনাসারীর পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর মজলিসে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে গায়ে গায়ে মিলে বসত, এ দৃশ্য দুর্গের দেয়ালের মত লাগত। কিন্তু আবু বকরের বসার জায়গা পড়েই থাকত সেখানে কেউ বসত না। তিনি যখন আসতেন তখন সেখানে বসতেন এবং নবী করীম (সা.) তার দিকে চেহারা ফিরায়ে কথা শুরু করতেন এবং সকল উপস্থিত ব্যকিগণ মনোযোগ সহকারে কথা শুনতেন। ইবনে আসাকির হযরত আনাস (রা.) থেকে বর্ণনা করেন, নবী করীম (সা.) ইরশাদ করেন, আবু বকরের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা গ্রকাশ করা আমার সকল উম্মতের জন্য ওয়াজিব । সহল বিন সাদ (রা.) একটি হাদীস এভাবেই বর্ণনা করেছেন। উপরস্তু হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে একটানা মারফু হাদীস বর্ণিত ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।