Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৫৩ থেকেই বেরোইনি, রোগীর সেবা আবার কখন করলাম । হযরত সিদ্দীকে আকবর (রা.) বললেন, খবর পেলাম ভাই আব্দুর রহমানের (আল্লাহর বান্দা) অবস্থা অত্যন্ত গুরুতর । ফলে মসজিদের আসার পথে তিনি কেমন আছেন তা দেখে এসেছি। নবী করীম (সা.) জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কেউ কি ফকীরকে কোনো খাদ্যদ্রব্য দিয়েছ? হযরত উমর (রা.) বললেন, আমি তো সবেমাত্র নামায পড়লাম, এখন পর্যন্ত কোথাও যাইনি । হযরত আবু বকর (রা.) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি মসজিদে প্রবেশের সময় হঠাৎ এক ভিক্ষুক এলো । আমি সে সময় আব্দুর রহমানের (হযরত আবু বকরের ছেলে) হাতে যবের রুটির একটি টুকরো দেখলাম এবং সেটি তার কাছ থেকে নিয়ে ভিক্ষুককে দিয়ে ছিলাম । নবী করীম (সা.) বললেন, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। অতঃপর নবী করীম (সা.) এও বললেন, যদ্বারা উমরও সন্তুষ্টও হন এবং হযরত উমর (রা.) বুঝ লেন, পুণ্যময় কোনো কাজে তিনি আবু বকরের সমান নন। আবু ইয়ালা গ্রন্থে ইবনে মাসউদ (রা.) কর্তৃক বর্ণিত, একদিন আমি নামায পড়ে মসজিদে দোআ করছিলাম । রাসূলুল্লাহ (সা.) হযরত আবু বকর এবং হযরত উমরকে নিয়ে মসজিদে এসে (আমাকে দেখে) বললেন, যে চাইবে সে পাবে । অতঃপর তিনি বললেন, যে সুন্দর করে কেরাত তিলওয়াত করতে চায় সে যেন আব্দুল্লাহ বিন মাসউদের কেরাত অনুসরণ করে । এরপর আমি বাড়ি এলাম। কিছুক্ষণ পর হযরত আবু বকর আমাকে ধন্যবাদ জানানোর জন্যে আমার কাছে এলেন । পরক্ষণে হযরত উমরও এলেন। তিনি হযরত আবু বকরকে দেখে বললেন, আপনি প্রত্যেকটি ভাল কাজে এগিয়ে রয়েছেন। রবী'আ আসলামী বর্ণনা করেন, আমার এবং হযরত আবু বকরের মধ্যে বাকবিতপ্তার এক পর্যায়ে তিনি আমাকে এমন কথা বলেন যা আমাকে দুঃখ দেয় । অতঃপর তিনি লজ্জিত হয়ে বললেন, রবীআ! তুমি কথার দ্বারা প্রতিশোধ নাও। আমি বললাম, তা হতে পারে না। তিনি বললেন, তুমি আমার প্রতিশোধ নাও, অন্যথায় রাসূলুল্লাহ (সা.)-এর কাছে নালিশ করব । আমি বললাম, তবুও নয়। এরপর আবু বকর চলে গেলেন। আমার কাছে বন আসলাম গোত্রের কতিপয় লোক এসে বলল, ভালোই হয়েছে। রাসূলুল্লাহ (সা.) কেন অসন্তুষ্ট হবেন, আবু বকরই তো বাড়াবাড়ি করেছেন। তিনি কেন এতটা করতে গেলেন? আমি তাদের বললাম, তোমরা কি আবু বকরের মর্যাদা সম্পর্কে অবগত নও? তিনি 232 ৩%5। আয়াতের প্রতিবিশ্ব এবং মুসলমানদের মধ্যে বুযুর্গ এবং বড় ব্যক্তিতু। তোমরা নিজেদের মঙ্গল তালাশ কর । যদি তিনি দেখেন যে, তোমরা তার বিরুদ্ধে ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।