৫২ তারীখুল খুলাফা ব্যাপারে নালিশ করলে তিনি (সা.) লোকদের মাঝে দাড়িয়ে বললেন, আমার বন্ধুকে আমার উপর ন্যস্ত কর এবং নিজেদের অবস্থান ও তার শান সম্পর্কে চিন্তা করো । আল্লাহর কসম, তোমাদের সকলের দরজা অন্ধাকারাচ্ছন্ন। কিন্তু আনু বকরের দরজা আলোকময় । আল্লাহর কসম! তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ? আর আবু বকর আমাকে সত্যায়িত করেছেন । তোমরা আমার সাথে কৃপণতা করেছ, আর আবু বকর আমার জন্য খরচ করেছেন । তোমরা আমাকে পরিত্যাগ করেছিলে, আর আবু বকর আমার আনুগত্য করেছেন । ইমাম বুখারী (র.) ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেছেন । নবী করীম (সা.) বলেন, যে ব্যক্তি গর্ব করে নিজের পরিধেয় কাপড় মাটির সাথে ঝুলিয়ে পরবে আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে তার প্রতি অনুথহের দৃষ্টিতে তাকাবেন না। হযরত আবু বকর (রা.) আরয করলেন, যদি আমি সবসময় সতর্ক না থাকি তবে আমার পরনের বস্ত্রের একাংশ ঝুলে যায় । নবী করীম (সা.) বললেন, তুমি এ কাজ তো গর্ব করে করো না। মুসলিম শরীফে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, আজ তোমাদের মধ্যে কে রোযাদার? হযরত আবু বকর (রা.) বললেন, আমি । হুযূর (সা.) বললেন, আজ তোমাদের মধ্যে কে জানাযার সাথে গিয়েছে? হযরত আবু বকর (রা.) বললেন, আমি নবী করীম (সা.) জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে দুস্থকে অন্ন দিয়েছে? হযরত আবু বকর (রা.) বললেন, আমি নবী করীম (সা. জিজ্ঞেস করলেন, আজ কে রোগীর সেবা করেছ? হযরত আবু বকর (রা.) বললেন, আমি । রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করলেন, যে ব্যক্তির মধ্য এতগুলো বিষয় একত্রিত হয়েছে তিনি অবশ্যই জান্নাতী । হযরত আনাস এবং আব্দুর রহমান বিন আবু বকর ও হাদীসটি বর্ণনা করেছেন৷ তবে তাদের বর্ণনায় এতটুকু বৃদ্ধি করা হয়েছে যে, নবী করীম (সা.) বলেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বাঘযার আব্দুর রহমান থেকে রেওয়ায়েত করেন, রাসূলুল্লাহ (সা.) ফজরের নামায পড়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলতে লাগলেন, আজ তোমাদের মধ থেকে কে রোমা মুখে সকাল পেয়েছ হযরত উমর ফারুক (রা.) আরয করলেন, আমি আমার ব্যাপারে বলছি, আঞ্জ আমি রোযা নাই । হযরত আবু বকর বললেন, রাতেই রোযার নিয়ত করেছিলাম এবং আলহামদু লিল্লাহ, আমি রোযা রেখেছি। নবী করীম (সা.) বললেন, তোমাদের মধ্যে থেকে আজ কে কুণু ব্যক্তির শুশ্রাধা করেছে? হযরত উমর রো.) আরয করলেন, আমি তো এখনো মসজিদ ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।