তারীখুল খুলাফা ৫১ বন্ধন অটুট | এ হাদীসটি ইবনে আব্বাস, ইবনে যুবায়ের, ইবনে মাসউদ, জুনদুব বিন আব্দুল্লাহ, বাররা, কাব বিন মালিক, জাবের বিন আব্দুল্লাহ, আনাস, উবাই বিন কা'ব, আবি ওয়াকিদুল লাইসী, আবুল মুয়ালা, আয়েশা, আবু হুরায়রা এবং ইবনে উমর রাযিয়াল্লাহু আনহুম প্রমুখ থেকে বর্ণিত। আবুদ্দারদা (রা.) থেকে ইমাম বুখারী (র.) বর্ণনা করেন, একবার আমি হযরত নবী করীম (সা.)-এর দরবারে বসেছিলাম । হযরত আবু বকর (রা.) এলেন এবং সালন্চ দিয়ে আরয করলেন, আমার এবং উমর বিন খাত্তাবের মধ্যে আলাপচারিতার এক প্ য়ে মনমালিন্যতা দেখা দেয় । আমি তার কাছেই বসেছিলাম । আমার মাঝে অনুতাপ এলো এবং আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করলাম । কিন্তু তিনি ক্ষমা করতে অস্বীকার করেন । অতঃপর আমি আপনার নিকট এসেছি । নবী করীম (সা.) তিনবার বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন । এরপর হযরত উমর লজ্জিত হয়ে আবু বকরের বাড়িতে যান। কিন্তু সেখানে তাকেই না পেয়ে নবী বাম (সা.)-এর দরবারে আসেন । তাকে দেখে নবী করীম (সা.)-এর চেহারা 4 গে রক্তিম হয়ে যায়। এমতাবস্থায় হযরত উমর ফারুকের প্রতি আবু বকর সিদ্দীকের দয়া হয় । ফলে তিনি আরয করেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তার চেয়ে বেশি অপরাধী । নবী করীম (সা.) বললেন, আল্লাহ তা'আলা যখন আমাকে তোমাদের নিকট প্রেরণ করেন তখন তোমরা সকলে আমাকে মিথ্যবাদী বলেছিলে । কিন্তু আবু বকর আমাকে সত্যায়িত করেছে, নিজের জীবন এবং সম্পদ দিয়ে সাহায্য করেছে। আজ তোমরা সেই বন্ধুকে বর্জন করছ? (এ কথাটি তিনি দু'বার উচ্চারণ করেন) এ আচরণ কখনই গ্রহণীয় হতে পারে না। ইবনে আদী ইবনে উমর (রা.) থেকে অনুরূপ একখানা হাদীস বর্ণনা করেছেন। তবে সে হাদীসে এতটুকু বৃদ্ধি করা হয়েছে যে, আমার বন্ধুর ব্যাপারে আমাকে কষ্ট দিয়ো না। যে সময় আল্লাহ তা'আলা আমাকে হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে পাঠালেন, তখন তোমরা সকলে আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ, আব আবু বকর আমাকে সত্যায়িত করেছেন। যদি আল্লাহ তা'আলা তাকে আমার জন্য সহিব (সহচর) বলে সম্বোধন না করতেন তবে আমি তাকে খলীল (বন্ধু) বলে ডাকতাম। ইবনে আসাকির মুকতাম থেকে বর্ণনা করেন, হযরত আকীল বিন আবু তালিব এবং হযরত আবু বকরের মধ্যে ঝগড়া হয় । যদিও হযরত আবু বকর তার বংশ পরম্পরা সম্পর্কে অবগত ছিলেন যে, হযরত আকীলের আত্মীয়তা হুযূর (সা.)-এর সাথে সম্পৃক্ত । এজন্য তিনি নীরব হয়ে যান। হযরত আকীল নবীজীর দরবারে এ ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।