রি তারীখুল খুলাফা যাইনুল আবেদীন আলী বিন হোসাইন (রা.)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করল, রসূলের দরবারে হযরত আবু বকর ও হযরত উমরের মর্যাদা কতটুকু ছিল? দি নিসন বসা নাসরীন পা ানিজকার রানা | ইবনে সাদ বাসতাম বিন মুসলিম থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর এবং হযরত উমরকে সম্বোধন করে নবী করীম (সা.) বলেন, আমার পর তোমাদের উপর কোনো ব্যক্তি প্রশাসক হতে পারবে না। ইবনে আসাকির হযরত আনাস (রা.) থেকে মারফুআন সূত্রে বর্ণনা করেন, হযরত আবু বকর এবং হযরত উমরকে ভালোবাসা ঈমান । আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী । ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, আবু বকর এবং উমরের প্রতি ভালোবাসা পোষণ এবং তাদের জ্ঞানের পথ অবলম্বন করা সুন্নত । হযরত আনাস (রা.) মারফুআন বর্ণনা করেন, নবী করীম (সা.) ইরশাদ করেন, আমি আমার উন্মতের ব্যাপারে আশাবাদী যে, তারা কালেমা 2111 খু। 114 থেকে যেমন পলায়ন করবে না। অর্থাৎ, উভয়ের প্রতি আমার উম্মতের অখণ্ড ভালোবাসা অটুকু থাকবে। আবু বকর রো.)-এর শানে যেসব হাদীস বর্ণিত হয়েছে ইমাম বুখারী (র.) এবং ইমাম মুসলিম (র.) হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, যে, বক্তি এক জোড়া কোনো জিনিস আল্লাহর পথে ব্যয় করবে জান্নাতের সকল দরজা থেকে তাকে আহ্বান করা হবে । হে আল্লাহর বান্দাগণ! এ পথে এসো । এ দরজা অত্যন্ত সুন্দর । সুতরাং যে ব্যক্তি নামাধী তাকে নামাযের দরজা থেকে, যে ব্যক্তি মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে, যে সদকাকারী তাকে সদকার দরজা থেকে, রোযাদারকে রোযার দরজা থেকে তার নাম ধরে ডাকা হবে । হযরত আবু বকর (রা.) আরয করলেন, ভাগ্যবান সেই ব্যক্তি যাকে সকল দরজা থেকে আহ্বান করা হবে। ইয়া রাসূলাল্লাহ! কোনো ব্যক্তিকে সকল দরজা থেকে ডাকা হবে কি? হযুর (সা.) বললেন, হ্যা, আমি মনে করি যাদের ডাকা হবে তাদের মধ্য থেকে তুমি অন্যতম । আবু দাউদ এবং হাকেম হযরত আবু ছুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের সাহচর্য এবং সম্পদ দ্বারা সবচেয়ে বেশি আমাকে অনুগহ করেছেন তিনি আবু বকর । যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তবে আবু বকরকেই করতাম । কিন্তু ইসলামের ভ্রাতৃত্বের ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।