Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৪৯ হাদীসটি মুররা ইবনে আযেব (রা.) থেকেও বর্ণিত হয়েছে । (তাবারানী) আবু ইয়ালা আস্মার বিন ইয়াসার (রা.) থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, একদা হযরত জিবরাঈল আমীন আমার কাছে আসেন । আমি উমর বিন খাত্রাবের গুণাবলী সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, নৃহ (আ.)-এর মত দীর্ঘ জীবন পর্যন্ত যদি উমরের গুণাবলী বর্ণনা করি তবুও তা শেষ হবে না। আহমদ আব্দুর রহমান বিন গানাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) হযরত আবু বকর এবং হযরত উমরকে সম্বোধন করে বলেন, তোমরা দু'জনে যে বিষয়ে একমত হবে আমি সে বিষয়ে দ্বিমত করব না। বারা বিন আযেব থেকে তাবারানী বর্ণনা করেন এবং ইবনে সাদ লিখেছেন, জনৈক ব্যক্তি ইবনে উমরকে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ (সা.)-এর যুগে কে ফতোয়া দিতেন? তিনি বললেন, সে সময় আবু বকর এবং উমর ব্যতীত কেউ ফতোয়া দিত বলে আমার জানা নেই। আবুল কাসিম বিন মুহাম্মদ বর্ণনা করেন, ফতোয়ার জন্য লোকেরা আবু বকর, উমর, উসমান এবং আলী রািআল্লাহু আনহুম-এর নিকট গমন করতেন। তাবারানী ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, প্রত্যেক নবী (আ.) গণের উম্মতে বিশেষ ব্যক্তি রয়েছেন । আমার উদ্মতের বিশেষ ব্যক্তি হযরত আবু বকর এবং উমর । হযরত আলী (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তা'আলা আবু বকরের উপর রহম করুন। কারণ নিজ কন্যাকে আমার সাথে বিয়ে দিয়েছেন, মদীনা পর্যস্ত আরোহণ করায়ে আমাকে পৌঁছে দিয়েছেন এবং তাছাড়া বিলালকে আযাদ করেছেন । আল্লাহ তা'আলা উমরের প্রতি শাস্তি বর্ষণ করুন । তিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সত্য কথা বলেন, এ জন্য লোকেরা তার ভয়ে দূরে থাকে এবং তার বন্ধু নেই। আল্লাহ তা'আলা উসমানের প্রতিও রহম করুন, ফেরেশতাকুল তাকে দেখে লজ্জা করেন। আল্লাহ পাক আলীর উপরও রহম করুন । আল্লাহ্‌ তা'আলা আলীর সাথে রয়েছেন। (ইবনে আসাকির) হযরত সুহাইল (রা.) বলেন, রসুলুল্লাহ (সা.) বিদায় হজ্জ থেকে ফিরে এসে মিম্বরের উপর আরোহণ করে বললেন, হে জনতা! আবু বকর আমাকে কখনো কষ্ট দেননি । তোমরা তাকে ম্মরণ রেখ। হে জনতা! আমি তার প্রতি সম্ভুষ্ট । উপরস্ত উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, সাদ, আব্দুর রহমান বিন আউফ প্রাথমিক যুগের মুহাজিরদের উপরও সম্ুষ্ট। (তাবারানী) আবুল্লাহ বিন আহমদ ইবনে আবি হাযেম থেকে বর্ণনা করেন, জনৈক ব্যক্তি ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।