Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

4 ৫ £ ্টট নু ৬৯ ৮ তত তি ॥ এরর ধরে তে পত৯রার৫ 1 পর পপ সত শি সির ১৯৮৯3 _ ৮৮৪৪ ১৪ 313 ৪৩5 2৩ ০৪91) 417 1-৯ আমি এ গ্রন্থে খুলাফাদের ইতিবৃত্ত তথা আমিরুল মুমিনীনদের জীবন চরিত লিপিবদ্ধ করেছি । হযরত আবু বকর সিদ্দীক (রা:)-এর পুণ্য ধন্য খিলাফত থেকে আমার যুগের খলীফা পর্যন্ত সকল খুলাফায়ে ইসলামের বিবরণ স্থান পেয়েছে। তাদের শাসনামলের আশ্চর্যজনক ও বিস্বয়কর ঘটনাবলী, ওলামা ও আইহ্যায়ে কেরামদের তন্তে সমৃদ্ধশালী এ ভাণ্তারটি ব্যাপক চাহিদার কারণে প্রণয়ন করা হয়েছে। আমি অনেক বিষয়ে কলম চালিয়েছি, এ বিষয়েও অনেক গ্রন্থাদি প্রণিত হয়েছে- যেগুলো সংশ্লিষ্ট বিষয়ের জন্য যথেষ্ট । তবে সেগুলো বিশদ বিবরণ ও অসংখ্য তন্বের ভারে ন্যুজ । ফলে জাতির অফুরন্ত আগ্রহ মেটানোর প্রয়োজনে অতি সংক্ষেপে বইটি রচনা করেছি। যারা ফিতনা ফাসাদের মাধ্যমে খিলাফত দাবী করেছে এ গ্রন্থে তাদের বিবরণ পেশ করিনি । অনেক উলবী, আব্বাসী, উবায়দীদের নাম আমি বাদ দিয়েছি, অথচ তারা খিলাফতের দাবী করেছিল । কারণ তাদের নেতৃত্‌ বৈধ ছিল না। তারা কুরাইশও নয়, আওয়ামরা তাদের ফাতেমী বলত । তাদের দাদা ছিল অগ্রিপূজক। তারা ইসলাম বহির্ভত লোক ছিল। তাদের মধ কেউ কেউ নবী-রাসূলদের গালি দিত। তারা মদ্যপান, যিনা এবং নিজেকে সিজদা করা বৈধ ঘোষণা করেছিল। তাদের কাছে শীআ মতবাদ প্রাধান্য পেয়েছিল । যাহাবী বলেন, তাতারীদের চেয়েও উবায়দীদের ফিতনা ছিল জঘন্য । অতএব তারা খলীফা নয়। তাদের খিলাফত, ইমামত এবং বাইআত বৈধ ছিল না। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।