Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

8৮ তানীখুল খলাফা বিশ্বাসের প্রতি ভরসা রাখার ব্যাপারে তাকীদ দিলেন । তিরমিযী আবু সাঈগদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, হুযূর (সা.) ইরশাদ করেন, এমন কোনো নবী নেই যার দু'জন মন্ত্রী আকাশে এবং দু'জন যমিনে রয়েছে । আমার আকাশের দু'ন্ত্রী জিবরাঈল এবং মিকাঈল । আর যমিনের মন্ত্রীদ্বয় আবু বকর এবং উমর আসহাবে সুনান প্রমুখ সাঈদ বিন যায়েদ থেকে বর্ণনা করেন, হুযুর (সা.) ইরশাদ করেছেন, আবু বকর, উমর, উসমান এবং আলী জান্নাতী, অতঃপর তিনি বাকী আশারা মুবাশৃশারার নাম উল্লেখ করে বলেন, এরা জান্নাতী । তিরমিযী আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মহামনীধীগণ আকাশে উজ্জ্বল নক্ষেত্রের মতো । যেমন আবু বকর এবং উমর | এ রেওয়ায়েতটি তাবারানী জাবের বিন সাথুরা এবং আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী হযরত আনাস (রা.) থেকে বর্ণনা করেন, হুযুর (সা.) আনসার এবং মুহাজিরদের পাশ দিয়ে যাবার সময় আদবের (শিষ্টাচারের) কারণে তারা নবীজীর পানে চোখে তুলে তাকাতেন না। কিন্তু আবু বকর এবং উমর হযরত (সা.)-এর পানে তাকাতেন এবং মৃদু হাসতেন। তিনিও তাদের দিকে তাকিয়ে মৃদু হাসতেন। তিরমিধী এবং হাকেম হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ (সা.) মসজিদে নববীতে প্রবেশের সময় তার ডানে-বামে হযরত আবু বকর এবং হযরত উমর ছিলেন । তিনি তাদের হাতে ধরে বললেন, আমি কিয়ামত দিবসে এভাবে উঠব । তাবারানী আওসাত গ্রন্থে আবু হুরায়রার বরাত দিয়ে এ হাদীস বর্ণনা করেছেন। তিরমিযী এবং হাকেম হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম আমি উঠব, তারপর আবু বকর, তারপর উমর । তিরমিযী এবং হাকেম আব্দুল্লাহ বিন হানযালা বর্ণনা করেন, একদা নবী আকরাম (সা.) হযরত আনু বকর এবং হযরত উমরকে দেখে বললেন, এরা দু'জন আমার কান এবং চোখ । এ হাদীসটি তাবারানী ইবনে উমর এবং ইবনে আমার থেকে রেওয়ায়েত করেছেন। বায্যার এবং হাকিম আবু আরওয়। আদ্দুওসী থেকে বর্ণনা করেন, হযরত আবুবকর এবং হযরত উমর রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে হাজির হলে ভিনি বললেন, এঁ আল্লাহর শুকর যিনি তোমাদেরকে আমার সাহায্যকারী বানিয়েছেন । এ ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।