88 তারীখল খলাফা আস (রা.) বলেন, আমি আব্য করলাম, ইয়া রাসূলাল্লাহ (সা.)! লোকদের মধ্যে আপনার প্রিয়তম ব্যক্তি কে? তিনি বললেন, আয়েশা সিদ্দীকা । আমি নললাম, পক্ুষদের মধ্যে? তিনি বললেন, তার পিতা আনু বকর । আমি বললাম, তারপব? তিনি বললেন, উমর । (বুখারী, মুসলিম) ইমাম তিরমিযী বলেন, এক বর্ণনায় উমরের নাম নেই । হাকেম আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণনা করেন, আমি হযরত আয়েশা সিদ্দীকা (রা.)-কে জিজ্ঞেস করলাম. রসূলুল্লাহ (সা.)-এর দৃষ্টিতে সবচেয়ে প্রিয় কে? তিনি বললেন, আবু বকর সিদ্দীক (রা.)। আমি বললাম, তারপর? তিনি বললেন, আবু উবায়দা বিন জাররাহ (রা.) ৷ হযরত আনাস (রা.) বলেন, হযরত আবু বকর (রা.) এবং হযরত উমরের শানে রসূলুল্লাহ (সা.) বলেছেন, তারা দু'জনে পয়গম্বরগণ ব্যতীত জান্নাতে সকল মানবকুলের সর্দার হবেন । হযরত আলী, ইবনে আব্বাস, ইবনে উমর, আবু সাঈদ খুদরী এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম থেকেও অনুরূপ অসংখ্য হাদীস বর্ণিত রয়েছে। আম্মার বিন ইয়াসার (রা.) বলেন, যদি কোনো ব্যক্তি আবু বকর এবং উমরের উপর সাহাবীদের মধ্য থেকে কাউকে প্রাধান্য দেয় তাহলে সে যেন আনসার এবং মুহাজিরদের প্রতি অত্যাচার করল এবং অপবাদ দিল । (তাবারানী) যুহরী বলেন, একদা রসূলুল্লাহ (সা.) হাসসান বিন ছাবিতকে বললেন, তুমি আবু বকরের শানে কোনো কবিতা রচনা করনি? তিনি বললেন, করেছি। হুযূর (সা.) বললেন, আবৃত্তি করে শোনও- আমি শুনব। তিনি আবৃত্তি করলেন (যার অর্থ) “আবু বকর নবী করীম (সা.)-এর গুহার সাথী । তিনি যখন পর্বত শীর্ষে আরোহণ করেছিলেন তখন শক্ররা তার চারদিকে ঘুরছিল। পৃথিবীর যত প্রেম ভালবাসা তিনি নবীর প্রতি নিবেদন করেছেন। পৃথিবীতে আর কেউ তাকে এতটুকু ভালোবাসেননি ।” এ কবিতা শ্রবণে নবী করীম (সা.) হাসলেন এবং বললেন, হাস্ সান ভুমি সতাই বলেছ। তিনি এমনটাই । (ইবনে সাদ) চতুর্থ পরিচ্ছেদ হযরত আনাস (রা.) বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মেহেরবান আবু বকর, সবচেয়ে বেশি কঠোর উমর, অত্যন্ত লজ্জাশীল উসমান, সবচেয়ে বেশি হালাল-হারাম সম্পর্কে অবগত মা'আয বিন জাবাল, উত্তরাধিকার আইনবেত্তা যায়েদ বিন ছাবেত, সবচেয়ে বড় ক্বারী উবাই বিন ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।