তারীখুল খুলাফা ৪১ (ব্রা.) বলেন, একদা হুযূর (সা.) বলেন, আল্লাহ তা'আলা আমাকে আবু বকর সিদদীকের নিকট থেকে স্বপ্রের ব্যাখা করিয়ে নেবার নির্দেশ দিয়েছেন । (দাইলামী) ইবনে কাসীর (র.) বলেন, হযরত আবু বকর (রা.) সবচেয়ে বেশি নাকপটু এবং বাগ্মী ছিলেন। তিনি খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারতেন । যুবাইর বিন বাকার বলেন আমি ওলামাদের নিকট থেকে শুনেছি সবচেয়ে বড় বাগী ছিলেন আনু বকর (রা.) এবং আলী (রা.)। তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। স্বপ্রের বাখ্যা, আল্লাহর ভয় এবং বাগ্মীতা পৃথক পৃথক অধ্যায়ে বর্ণনা করা হবে। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম হওয়ার ক্ষেত্রে সুলেহ হুদায়বিয়ার হাদীস দ্বারা দলিল পেশ করা হয়। হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে হযরত উমর রসূলুল্লাহ (সা.)-কে বিভিন্ন প্রশ্ন করেন, তিনি তার জবাবও দেন। অতঃপর হযরত উমর হযরত আবু বকরের নিকট গিয়ে একই প্রশ্ন করেন । হযরত আবু বকর (রা.) হুবহু নবী (সা.)-এর উত্তরগুলো আবার প্রদান করেন। (বুখারী) এজন্য তাকে সবোত্রম জ্ঞানী বলা হয়। ইবনে আস প্রমুখ বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, হযরত জিবরাঈল আমাকে বলেছেন, আল্লাহ তা'আলার হুকুম- আমি যেন আবু বকরের সাথে পরামর্শ করি । (তামামুর রাধী) মা'আয বিন জাবাল (রা.) বর্ণনা করেন, আমাকে ইয়ামেনে পাঠানোর সময় মজলিসে শূরা গঠন করা হয়। এতে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, উসাইদ বিন হাযীর উপস্থিত ছিলেন । সকলেই নিজ নিজ মতামত পেশ করেন। অতঃপর হুযূর (সা.) আমার মত জানতে চাইলে হযরত আবু বকরের অনুরূপ মত ব্যক্ত করলাম । নবী (সা.) বললেন, আবু বকর ভুল করুক । এটা আল্লাহ তা'আলা চান না। হাদীসখানা তাবারানী বর্ণনা করেছেন। ইবনে উসামার বক্তব্য এ ধরনের, আসমানে আল্লাহর অভিপ্রায় এটা নয় যে, যমীনে আবু বকর ভুল করবে । এটিও তাবারানী বর্ণনা করেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । তৃতীয় পরিচ্ছেদ ইমাম নববী হলেন, হযরত আবুবকর সিদ্দীক (রা.) সাহাবীদের মধ্যে অনন্য হাফেজে কুরআন ছিলেন, হযরত আনাস (রা.) বলেন, নবী (সা.)-এর যুগে আনসারদের চার সাহাবী কুরআনকে একত্রিত করেছেন। আবু দাউদ শা'বী বলেন, হযরত আবু বকরের মৃত্যু পর্যস্ত সম্পূর্ণ কুরআন শরীফ জমা হয়নি-এ কথাটি ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।