8০ তারীখুল খুলাফা নবীজীর মৃত্াৰ পধ তিনি খুধ সামান্য ক'দিন বেচেছেন। মদি লম্বা সময় পর্যন্ত জীবিত থাকতেন তবে তার বর্ণনা সকল সাহাবার চেয়ে বেশি হতো এনং আবু বকরের সনদ ছাড়া কোনো হাদীস পাওয়া যেত না। হাদীস বর্ণনা করার ক্ষেত্রে আনু বকরের জনা অন্য সাহাবীর সাহায্য নেয়া প্রয়োজন হতো না। এ জন্য যে, তিনি সব্দা রসূলের সাথে থাকতেন এবং হাদীস শুনতেন। সুতরাং তিনি নিজেই রসূলুল্লাহ (সা.) থেকে হাদীস বর্ণনা করতেন । তবে এ ক্ষেত্রে প্রশ্ন হলো, হযরত আবু বকর (রা.) অন্য সাহাবীর থেকে কিছু হাদীস রেওয়ায়েত করেছেন, এটা কেন? তিনি নিজে যা শোনেননি তা শুনে নিয়ে বর্ণনা করেছেন। মাইমুন বিন মেহরান (র.) বলেন, হযরত আবু বকরের নিকট কোনো বিচার আসলে এ সংক্রান্ত মাসয়ালা কুরআন শরীফে অনুসন্ধান করতেন এবং কুরআন শরীফের নির্দেশিত পথে ফায়সালা করতেন । যদি কুরআন শরীফে সমাধান না পেতেন, তবে রসূলুল্লাহ (সা.)-এর হাদীস অনুযায়ী ফায়সালা করতেন। যদি এ সংক্রান্ত কোনো হাদীস তার স্মরণ না থাকত তবে বাইরে এসে লোকদের জিজ্ঞেস করতেন, আমার কাছে এ ধরনের বিচার এসেছে । তোমাদের মধ্য থেকে কেউ কি জান এ ধরনের বিচারের প্রেক্ষিতে রসূলুল্লাহ (সা.) কি সমাধান দিয়েছেন? তার নিকট সকল সাহাবী একত্রিত হতেন এবং যদি কেউ এ সংক্রান্ত হাদীস বর্ণনা করতেন তবে এ অনুযায়ী তিনি ফায়সালা করতেন এবং খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করতেন আলহামদুল্লাহ! আমাদের মধ্যে এমন ব্যক্তি আছেন যিনি নবী করীম (সা.)-এর হাদীসকে স্বরণ রেখেছেন । যদি হাদীসেও সমাধান পাওয়া না ধেত তবে তিনি বড় বড় সাহাবীদের একত্রিত করে পরামর্শ করতেন, অধিকাংশ অভিমতের উপর তিনি ফায়সালা দিতেন। হযরত উমর ফারুক (রা.) ও তাই করতেন। আবু বকর (রা.) আরবের সাধারণ এবং কুরাইশদের বিশেষ বংশ পরম্পরা সম্পর্কে দারুণভাবে জানতেন। আরব এবং কুরাইশ বংশ পরম্পরা বিশেষজ্ঞ জুবায়ের বিন মুতঈম (র.) বলেন, আমি বংশ পরম্পরার জ্ঞান আবু বকরের কাছ থেকেই নিয়েছি। তিনি আরবের এক বিশিষ্ট বংশ পরম্পরা বর্ণনাকারী । তার স্বপ্রের ব্যাখ্যাজ্ঞান ছিল আগাধ। নবী করীম (সা.)-এর যুগে তিনি স্বপ্রের ব্যাখ্যা করতেন। মুহাম্মদ বিন সিরীন (র.) একজন বিশিষ্ট স্বপ্রের ব্যাখ্যাকার তিনি বলেন, রসূলুল্লাহ (সা.)-এর পর হযরত আবু বকর (রা.) সবচেয়ে বড় ব্যাখ্যাকারক | হযরত সামুরাহ ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।