তারীখুল খুলাফা ৩৯ (রা.) থেকে বর্ণিত, একদিন নবী করীম (সা.) খুতবার মধ্যে বলেন, আল্লাহ তা'আলা তার এক নেককার বান্দাকে দুনিয়া অথবা আখেরাত উভয়ের যে কোন একটি গ্রহণের অধিকার দিয়েছেন। আর সেই বান্দা আখেরাতকে পছন্দ করেছেন। এতদশ্রবণে হযরত আবু বকর (রা.) কাদতে লাগলেন এবং বললেন, আমার পিতা মাতা তার প্রতি কুরবান হোক । আমরা তার কান্নায় আশ্চর্যান্বিত হয়ে পড়লাম । কারণ নবী করীম (সা.) দৃশ্যত জনৈক ব্যক্তির কথা বলেছেন। আর সেই জনৈক ব্যক্তিটি যে তিনি স্বয়ং নবী (সা.) তা আমরা কেউ বুঝতে পারিনি । কিন্তু আবু বকরের জ্ঞান ভাণ্তারে তা ধরা পড়েছে। এ কারণে তিনি সবচেয়ে বড় আলেম ও জ্ঞানী । (বুখারী, মুসলিম) নবী করীম (সা.) বলেন, আমার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে আবু বকরের সম্পদ এবং সাহচর্য আমার উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছে । যদি আমি আল্লাহ ছাড়া কাউকে বধূ হিসেবে গ্রহণ করি, তবে তিনি আবু বকর। ইসলামের প্রতি তার সত্যিকার ভালোবাসার কথা সর্বদা আমার অন্তরে বিদ্যমান থাকবে । (নববী) ইবনে কাসীর (র.) বলেন, আল্লাহর কালাম সম্পর্কে তার জ্ঞান ছিল সবচেয়ে বেশি । কারণ নবী করীম (সা.) তাকে নামাযের জন্য সাহাবীদের ইমাম বানিয়েছিলেন । আর হুযূর (সা.) নিজেই বলেছেন, জাতির ইমাম সেই হবে যার জ্ঞান ভাণ্ডার কুরআনের জ্ঞানে সবচেয়ে বেশি সমৃদ্ধ । অধিকস্তু তিনি আরো বলেন, যে সম্প্রদায়ে আবু বকর রয়েছে সেখানে তিনি ছাড়া কেউ ইমাম হতে পারবে না। এ হাদীসটি তিরমিযী বর্ণনা করেন। এন্দপভাবে হাদীসের উপরও তার বিরাট দখল ছিল । সাহাবাগণ হাদীস সম্বন্ধে অধিকাংশ বিষয়ে তার মুখাপেক্ষী থাকতেন। সবসময় নবী করীম (সা.)-এর হাদীস তার সামনে পেশ করা হতো । কারণ তিনি রসূলের হাদীসের ভাণ্তার স্মরণ রাখতেন এবং জবর মুহুর্তে বিষয়াদি তার সমীপেই উপস্থাপন করা হতো । তিনি সর্বাধিক হাদীসের হাফেজ ছিলেন । কারণ রিসালাতের উষালগ্র থেকে মৃত্যু অবধি তিনি সবসময় সলুলুল্লাহ (সা.)-এর সাথে থাকতেন । তার মুখস্থ শক্তি ছিল অত্যন্ত প্রথর । তিনি ছিলেন জ্ঞানবান এবং ধীশক্তিসম্পন্ন ব্যক্তি । হযরত আবু বকর (রা.) থেকে অত্যন্ত কম সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে- এ কথাটি বেদনাদায়ক এবং তা বিন্ময়ের জন্ম দেয় । কম হাদীস বর্ণনা করার কারণ ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।