Tarikhul Khulafah PDF
/ 450
📝 Text 📖 PDF

অনুবাদকের আরজ আল্লামা জালালুদ্দীন সিযৃতী রেহ:) রচিত 'তারীখুল খুলাফা' খলীফাদের জীবন বৃত্তান্ত সম্পকাঁত একটি প্রনিধানযোগ্য গ্রন্থ । সিদ্দীকে আকবর হযরত আবু বকর (রা:) থেকে শুরু করে ৯০০ হিজরী পর্যন্ত খলীফাদের মহোত্তম জীবনের আশ্চর্যজনক বর্ণনার এক অপূর্ব সমাহার এ বইটি । আমাদের জানা মতে বাংলা ভাষায় এ বিষয়ের উপর এটিই প্রথম ও পূর্ণাঙ্গ রচনা । বিশ্বনন্দিত ইসলামী মনীষা আল্লামা জালালুদ্দীন সিয়ূতী (রহ:)-এর অনন্য ও অনবদ্য বইটির অনুবাদের আশা আমার অনেক দিনের ৷ এই মহান কাজটি সমাপ্ত করতে পেরে আজ আমি সংশ্লিষ্ট সকলের সমীপে কৃতজ্ঞ। এ বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় মদীনা পরিবারের নিকট আমার ঝণের কোনো শেষ নেই। বইটির জটিল তত্্ৃগুলো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। সাধারণ পাঠক, আলেম সমাজ বিশেষত গবেষকদের জ্ঞানের জগতকে সমৃদ্ধ ও মহিমান্বিত করবে বলে আমার বিশ্বাস । সমাজে এ গ্রন্থের আবেদন কিঞ্ডিত প্রতিষ্ঠিত হলেও নিজের শ্রমকে সার্থক মনে করবো । অনুবাদ করার ক্ষেত্রে নির্ভল পথটি অনুসরণ করতে মোটেও কুষ্ঠিত হইনি । যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি, তথাপি কোনো বিদগ্ধ পাঠকের নজরে কোনো ক্রটি পরিলক্ষিত হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার ও পরামর্শ প্রদানের অনুরোধ রইলো । আল্লাহ তা'আলা আমাদের এ সেবাটুকু জ [তির কাছে সমাদূত করুন! আমীন!! বিনীত হাফেজ ফজলুল হক শাহ সাং- পোরশা, পূরইল পোঃ+ থানা- পোরশা নওগা ড/৬৮৬৬.21107001179.0010)

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.