Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ তারীখুল খুলাফা অনুগ্রহ নেই. সকলের উপকারের প্রতিদান দিয়েছি । কিন্তু আবু বকরের দয়ার প্রতিদান এখনও বাকী রয়ে গেছে। তার অনুগ্রহ এতই বিশাল যে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা এর প্রতিদান দিবেন । কোনো সম্পদ আমাকে ততটুকু লাভবান করতে পারেনি, যতটুকু আবু বকরের সম্পদ করেছে । (তিরমিযী) হযরত আবু বকর সিদ্দীক (রা.) বলেন, একদা আমার পিতাকে নিয়ে হযরত নবী করীম (সা.)-এর খেদমতে উপস্থিত ছিলাম । তিনি বললেন, তুমি বৃদ্ধকে কষ্ট দিয়ে কেন নিয়ে এলে, আমিই যেতাম । আমি বললাম, আপনাকে কষ্ট দেয়ার চেয়ে তার আগমনই শ্রেয় । তিনি বললেন, আমার প্রতি তোমার যে অনুগ্রহ তাতে তোমার পিতাকে কষ্ট দেয়া আমার জন্য সহনযোগ্য নয় । (বায্যার) ইবনে আসাকির ইবনে আব্বাস (রা.) থেকে রেওয়ায়েত করেন, রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমার প্রতি আবু বকরের চেয়ে বেশি অনুখহ কারো নেই । তিনি নিজের জীবন দিয়ে আমার প্রতি সহানুভূতিশীল ছিলেন, সম্পদ দিয়ে সাহায্য করেছেন এবং নিজের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন । ইলম (জ্ঞান) হযরত আবু বকর সিদ্দীক (রা.) সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম (জ্ঞানী) এবং তীক্ষু বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিলেন। ইমাম নব্বী তাহযীব গ্রন্থে লিখেছেন, ওলামায়ে কেরাম হযরত আবু বকরের বিশাল জ্ঞান ভাণ্ডারের উপর ইমাম বুখারী (র.) এবং ইমাম মুসলিম (র.)-এর একখানা হাদীসের দ্বারা প্রমাণ পেশ করেছেন। হযরত আবু বকর (রা.) বলেন, আল্লাহর কসম, কেউ যদি নামায এবং রোযার মধ্যে সামান্যতমও তারতম্য করে তবে আমি তার সাথে লড়াই করব। তারা আমাকে দুর্বল ভেবেছে । নবী (সা.)-এর যুগে তারা যতটুকু যাকাত আদায় করেছে, যদি তারা এর চেয়ে তিল পরিমাণ কম করে আমি তাদের মোকাবিলা করব। শায়খ আনু ইসহাক এ হাদীস দ্বারা দলিল দেন যে, হযরত আবু বকর (রা.) সর্বাধিক জ্ঞানী এবং সবচেয়ে বড় আলেম । কারণ সাহাবায়ে কেরাম যখন এ মাসয়ালা নিয়ে ব্বিত হয়েছিলেন তখন মাসয়ালাটি হযরত আবু বকর (রা.)-এর খেদমতে এ মর্মে প্রেরণ করা হয় যে, আপনার অভিমতটি বিতর্কের উর্ধে পরিশুদ্ধ হিসেবে সাহাবাগণ গ্রহণ করবেন । ইবনে উমরকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করেন, রসূলুল্লাহ (সা)-এর এর যুগে কে ফতোয়া দিতেন? তিনি বলেন, আবু বকর (রো.) এবং উমর (রা.)-এর চেয়ে বড় আলেম আর কেউ ছিলেন না। আবু সাঈদ খুদরী ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।