তারীখুল খুলাফা ৩৭ হে জিবরাঈল! মন্ধা বিজয়ের পৃবে আমার জন্য তার সকল সম্পদ ব্যয় করে দিয়েছেন। হযরত জিবরাঈল (আ.) বললেন, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, হে আবু বকর, আমার জন্য যে দারিদ্রতা গ্রহণ করেছ, এতে কি তুমি সন্তুষ্ট? হযরত আবু বকর (রা.) বললেন, আমি আমার প্রতিপালকের উপর সম্পূর্ণ সন্তুষ্ট । এটি ইবনে আসাকির প্রমুখ বর্ণনা করেছেন । এ হাদীসের সনদ অত্যন্ত দুর্বল । এ ধরনের দুর্বল ব্রেওয়ায়েতসমূহ অনেক রয়েছে । হযরত ইবনে আব্বাস (রা.) থেকে এক রেওয়ায়েতে আছে, হযরত জিবরাঈল (আ.) কাটাযুস্ত জুব্বা পরে নাযিল হলে রসূলুল্লাহ (সা.) বললেন, হে জিবরাঈল! এটা কেমন রীতি? তিনি বললেন, আল্লাহ ফেরেশতাদের আবু বকরের অনুরূপ পোশাক পরার নির্দেশ দিয়েছেন। এ রেওয়ায়েতটিও অত্যন্ত দুর্বল, যদিও তা অনেক লোক বর্ণনা করেছেন৷ তবে এ ধরনের রেওয়ায়েতকে পরিহার করে চলাই উত্তম । এটি খতীব বর্ণনা করেছেন। হযরত উমর ফারুক (রা.) বলেন, একদিন আমি রসূলকে বলতে শুনলাম, আমি কিছু মাল গ্রহণ করব । হযরত উমর (রা.) বলেন, এতদশ্রবণে আমি পূর্ণ অভিপ্রায় গ্রহণ করলাম যে, আবু বকরের চেয়ে আমি এবার বেশি সদকা করব । এ জন্য আমার ধন সম্পদের অর্ধেকাংশ নিয়ে হাযির হলাম । নবী করীম (সা.) জিজ্ঞেস করলেন, তোমার পারিবারের জন্য কতটুকু রেখে এসেছ? আরয করলাম, যতটুকু এনেছি। ইত্যবসরে আবু বকর সিদ্দীক (রা.) তার সমস্ত সম্পদ নিয়ে হাযির হন। রসূলুল্লাহ (সা.) বললেন, নিজ পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ এবং তার রসূলই যথেষ্ট । তখন আমি বুঝলাম আমি তার সমকক্ষ নই । আবু দাউদ এবং তিরমিযী কর্তৃক বর্ণিত। হাসান বসরী (র.) বলেন, একবার হযরত আবু বকর (রা.) সদকার মাল নিয়ে এসে তার পরিমাণ গোপন রেখে বললেন, ইয়া রাস্লাল্লাহা! এগুলো আমার সদকা । আল্লাহর কসম, আপনার প্রতিপালক আমার সাহায্যের জন্য যথেষ্ট । আর হযরত উমর সদকার মাল এনে তার পরিমাণ প্রকাশ করে বলতে লাগলেন, আপনার রবের সাহায্যই যথেষ্ট । নবী করীম (সা.) বললেন, তোমাদের দু'জনের সদকার মধ্যে পার্থক্য এতটুকু, যতটুকু পার্থক্য উভয়ের কথার মধ্যে ৷ আবু নুয়াঈম এটি বর্ণনা করেন, এর সনদ সুন্দর । আবু হুরায়রা (রা.) বলেন, রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমার উপর কারো ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।