তারীখুল খুলাফা ৩৫ হ্েচড়ে নিয়ে যান এবং বলতে থাকেন । আফসোস, শত আফসোস, তোমরা এমন বাজিকে হতা করতে চেয়েছিলে যিনি বলেন, আমার প্রতিপালক এক ও অন্ধিতীয়। এ পযন্ত বলে হযরত আলী (রা.) চাদর উঠিয়ে কাদতে লাগলেন এবং তার দাড়ি ভিজে গেল। অতঃপর তিনি বললেন, বল ফেরাউনের যুগের মুমিন শ্রেষ্ঠ না আনু বকর? লোকদের নীরব থাকতে দেখে তিনি নিজেই বললেন, তোমরা কেন উত্তর দিলে না? আল্লাহর কসম, হযরত আবু বকরের এক মুহূর্ত তাদের হাজার ঘণ্টা অপেক্ষা উত্তম । কেননা তারা নিজেদের ঈমান গোপন করে রেখেছিল, আর হযরত আবু বকর (রা.) নিজের ঈমানের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন । (বায্যার) উরওয়া বিন যুবাইর বলেন, আমি আব্দুল্লাহ বিন আমার বিন আসকে জিজ্ঞেস করলাম, হুযূর (সা.)-কে সবচেয়ে বেশি কষ্ট কিভাবে দেয়া হয়েছিল? তিনি বললেন, আমি দেখলাম উকবা নবী (সা.)-কে নামাযরত অবস্থায় পেছন থেকে এসে গলায় চাদর পেচিয়ে শ্বাসরদ্ধ করে ফেলে । ইত্যবসরে আবু বকর (রা.) সেখানে এসে উকবাকে সরিয়ে দেন এবং বলেন, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করতে চাও, যিনি এক ও অদ্বিতীয় প্রভুর আওয়াজ তুলেছেন । বস্তুত তিনি আল্লাহর নিকট থেকে দলীলসহ প্রেরিত হয়েছেন । (বুখারী) ইবনে তালীব বলেন, হযরত আবু বকর (রা.) বলেছেন, উহুদ যুদ্ধে সকলেই রসূলুল্লাহ (সা.)-কে ছেড়ে পালিয়ে গেলে আমি তার সাথে ছিলাম । সে সংকটময় পরিস্থিতিতে যিনি হুযূর (সা.)-কে হেফাজত করার জন্য এগিয়ে আসেন, তিনি হলেন হযরত আয়েশা (রা.)। তিনি (আয়েশা) বলেন, আটত্রিশ জন লোক ইসলাম গ্রহণ করলে হযরত আবু বকর (রা.) নবীজীর নিকট আরয করলেন, আপনি ইসলামের প্রকাশ্য ঘোষণা দিন। তিনি বললেন, আমাদের দল এখনও যথেষ্ট ছোট। হযরত আবু বকর সিদ্দীক (রা.) বারবার একই কথা বলতে থাকেন। অবশেষে নবী (সা.) সত; ধর্মের প্রকাশ্যে ঘোষণা দেন। ফলে লোকেরা মসজিদের চতুর্দিকে গোত্র গোত্র ভাবে এলোমেলো হয়ে যায়। হযরত আবু বকর (রা.) দাড়িয়ে খুতবা দেন এবং লোকদের ইসলামের দাওয়াত দেন। মুশরিকরা তাকে আক্রমণ করে বসে এবং এজন্য লোকদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। (ইবনে আসাকির) ইবনে আসাকির হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন, যখন হযরত আবু বকর (রা.) ইসলাম গ্রহণ করেন তখনই তিনি ইসলামকে প্রকাশ করে দিয়েছেন ড/৬৮৬৬.211070011797.0010)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।