Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ তারীখুল খলাফা হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, বদর যুঙ্ধে ফেরেশতারা পরম্পরে বলাবলি করছিল যে. এ দেখ হযরত আবু বকর ছাউনির নিচে নবী (সা.)-এর সাথে দাঁড়িয়ে আছেন । (ইবনে আসাকির) আবু ইয়ালা, হাকেম ও আহমদ (র.) হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) আমাকে ও আবু বকর (রা.) কে বললেন, তোমাদের দু'জনের মধো একজনের সাহায্য হযরত জিবরাঈল (আ.) আপরজনের সাহায্য হযরত মীকাঈল (আ.) করতেছেন। ইবনে আসকির বলেন, আব্দুর রহমান বিন আবু বকর (রা.) মুশরিকদের সাথে বদর যুদ্ধে গিয়েছিল । মুসলমান হওয়ার পর আব্দুর রহমান তার পিতাকে বলেন, বদর যুদ্ধে কয়েকবার আপনি আমার তীরের আওতায় পড়েছিলেন । কিন্তু আমি নিজের হাতকে গুটিয়ে নিয়েছি। হযরত আবু বকর (রা.) বললেন, যদি তুমি আমার নিশানার মধ্যে এসে যেতে তবে আমি কখনই ছাড়তাম না। বীরতৃ হযরত আবু বকর সিদ্দীক (রা.) সকল সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাহাদুর ছিলেন। হযরত আলী (রা.) বলেন, হে লোক সকল! আমাকে বল কোন্‌ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বীর? লোকেরা বলল, আপনি । তিনি বললেন, আমি সর্বদা নিজের শক্তি দিয়ে লড়াই করেছি, এটা কোনো বীরত্ব নয় । তোমরা সর্বশ্রেষ্ঠ বীরের কথা বল। লোকেরা বলল, আমাদের জানা নেই । হযরত আলী (রা.) বললেন, সর্বশ্রেষ্ঠ বীর হলেন হযরত আবু বকর (রা.) বদর যুদ্ধে আমরা রসূলুল্লাহ (সা.)-এর জন্য ছাউনী তৈরি করেছিলাম । আমরা পরামর্শ করলাম সেখানে হুযূর (সা.)-এর নিরাপত্তার জন্য কে থাকবে। আল্লাহর কসম, আমাদের কারো সাহস হয়নি । কিন্তু হযরত আবু বকর সিদ্দীক (রা.) নাঙ্গা তলোয়ার নিয়ে দাড়িয়ে গেলেন এবং কাউকে সেখানে ভিড়তে দেননি । যদি কেউ তার প্রতি আক্রমণ করতে উদ্যত হয়েছে তো তিনি তার উপর ঝাপিয়ে পড়েছেন । সুতরাং তিনি সর্বশ্রেষ্ঠ বীর । হযরত আলী (রা.) বলেন, একদা মন্কার মুশরিকরা রসূলুল্লাহ (সা.) কে টানা হেচড়া করছিল, আর বলছিল, তুমিই এক খোদা দাবী করেছ। আল্লাহর কসম! কারো সাহস ছিল না যে, এ অবস্থায় সে মুশরিকদের মোকাবিলা করবে । কিন্তু আবু বকর সিদ্দীক মুশরিকদের মেরে ছত্রভঙ্গ করেন এবং ধাক্কা দিয়ে ফেলে টেনে ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।