তারীখুল খুলাফা ৩৩ ইসলামের দাওয়াত দিয়েছি সকলের অন্তরে কিছু না কিছু সন্দেহ এসেছে । কিন্তু আবু বকর সিদ্দীককে যখন আমি ইসলামের প্রতি আহবান করলাম তখন তিনি যে কোনো চিন্তা ছাড়াই ইসলাম গ্রহণ করেন । বাইহাকী বলেন, আবু বকর সিদ্দীক (রা.) নবুওয়তের প্রমাণপঞ্জি ইসলামের দাওয়াত প্রদানের পূর্বেই অনুধাবন করেছিলেন এবং তা শোনামাত্র ইসলাম গ্রহণ করেন । কারণ তিনি আগেই চিন্তা-ভাবনা করেছিলেন । চিরসত্য হলো, প্রত্যেকেই হুযূর (সা.) থেকে পলায়ন করেছিলেন। কিন্তু আবু বকর সিদ্দীক জাহেলিয়াতের যুগেই সিদ্দীক ছিলেন, যেমন ইসলামের যুগে ছিলেন। রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমি যাকেই মুসলমান হওয়ার জন্য বলেছি, সে-ই আমার কথাকে পুনারাবৃত্তি করেছে এবং দলীল চেয়েছে। কিন্তু কৃহাফার পুত্র (আবু বকর) কে আমি ইসলাম গ্রহণ করতে বললে তিনি সঙ্গে সঙ্গে তা গ্রহণ করেন। ইমাম বুখারী (র.) আবু দারদা (রা.) থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমরা কি আমার বন্ধুকে ত্যাগ করবে? তিনি সেই ব্যক্তি যখন আমি বললাম, আমি আল্লাহর রসূল। আল্লাহ তা'আলা আমাকে তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তখন তোমরা মিথ্য প্রতিপন্ন করেছ, সে সময় আবু বকর আমাকে সত্যায়ন করেছে। রসূলের (সা.) সাহচর্য ও যুদ্ধসমূহ ওলামায়ে কেরাম বলেন, আবু বকর সিদ্দীক (রা.) ঈমান গ্রহণ থেকে মৃত্যু অবধি রসূলুল্লাহ (সা.)-এর সাহচর্য ত্যাগ করেননি । তবে হজ্ব এবং যুদ্ধের জন্য প্রয়োজনে তিনি হুযূর (সা.)-এর অনুমতিক্রমে সহাচর্য থেকে পৃথক হয়েছেন। তিনি সকল যুদ্ধে নবী (সা.)-এর সাথে উপস্থিত ছিলেন। রসূলুল্লাহ (সা.)-এর সন্তোষ প্রাণ্তির জন্য নবী (সা.)-এর সাথে হিজরত করেছেন, পরিবার পরিজন ছেড়ে গাণে পওরে পেকেছেন। আল্লাহ তা'আলা কুরআন শরীফে এ ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন ১০৯০১ ১১ বানি 3 ১11 ১১০৯১। 2 রন পি €লামায়ে কেণাম বলেন, রণাঙ্গনে তিনি রসুলের (সা.)-কে ত্যাগ করে নি উহদ এবং ছুনায়নের যুগ্ছে যখন সকলেই রসূলুল্লাহ (সা.)-কে ত্যাগ করে পালিয়েছিলেন, এ সময়ও তিনি তার সাথে ছিলেন। ৮৬ ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।